মুক্তিযুদ্ধের বিরোধীরা সংসদের আগে স্থানীয় নির্বাচন চায় : দুদু
মুক্তআলো২৪.কম
মুক্তিযুদ্ধের বিরোধীরা সংসদের আগে স্থানীয় নির্বাচন চায় : দুদু
জাতীয় সংসদ নির্বাচনের আগে যারা স্থানীয় নির্বাচন চায় তারা মুক্তিযুদ্ধের সময়ও বিরোধিতা করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, গণতন্ত্রের পথে এই চক্রটি সবসময়ই বাধা হয়েছে।
শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘দেশের বর্তমান সংকট ও গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, ষড়যন্ত্রকারীদের রুখতে সকল গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই।
যারা রাজনীতিবিদদের ছোট করতে চায়, তারা মূলত দেশকে বিপদে ফেলতে চায়।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের ফসল ঘরে তুলতে হবে। রাজনৈতিক সরকার যতক্ষণ প্রতিষ্ঠিত না হবে, আন্দোলন চালিয়ে যেতে হবে।
এসময় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের সমালোচনা করে দুদু বলেন, দায়িত্ব নেয়ার এক মাসের মধ্যে শেখ হাসিনার পতনের মাস্টারমাইন্ড খুঁজে পেলেও, গত ছয় মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না অন্তর্বর্তী সরকার।
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন যারা চাচ্ছে, তারাই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলো। পাঁচ আগস্টের পর ব্যাংক-হাসপাতাল এই চক্রই দখলে নিয়েছে বলেও অভিযোগ আনেন এ বিএনপি নেতা।
মুক্তআলো২৪.কম
- পাবনা ১
জনপ্রিয়তার শীর্ষে এ্যাড.শামসুল হক টুকু এমপি - আওয়ামী লীগের সংসদীয় দলের সভা বুধবার
- বিচার চাইলেন মেয়ে খালেদ মোশাররফ হত্যার
- বাংলার কৃষক-শ্রমিক-মেহনতী জনতার সাথে নৌকা কখনো বেঈমানী করে নাই:
- শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত : হাছান মাহমুদ
- দেশের উন্নতিতে ঈর্ষান্বিত খালেদা জিয়া : রেলমন্ত্রী
- জোটে পাল্টাপাল্টি বহিষ্কার বিএনপি-জামায়াত টানাপড়েন
- পাল্টা কমিটি ঘোষণা শ্রমিক দলের বিদ্রোহীদের
- প্রচার হয়নি সরকারের উন্নয়নের খবর: গওহর রিজভী
- ফের জামায়াতের হরতাল রোববার সকাল থেকে !
- বিএনপি বিলীন হয়ে যাবে আগামী নির্বাচনের আগেই: এরশাদ
- সরকারের নিয়ন্ত্রণে চলে যাবে বিচার বিভাগ
- শ্রমিক ছাঁটাই থেকে বিরত থাকুন: ওবায়দুল কাদের
- কোন অন্যায় করেননি বঙ্গবন্ধু জয় পাকিস্তান বললেও :মান্না
- কোনো ভূমিকা নেই মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের





















































