ঢাকা, ০৯ মার্চ, ২০২৬ || ২৫ ফাল্গুন ১৪৩২
Breaking:
সৌদি আরবে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  প্রধানমন্ত্রী `ফ্যামিলি কার্ড` কর্মসুচির উদ্বোধন করবেন কাল        প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার     
৩০৬

রাজধানীর শেওড়াপাড়ায় বহুতল ভবনে আগুন

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২২ জুলাই ২০২৫  

রাজধানীর শেওড়াপাড়ায় বহুতল ভবনে আগুন

রাজধানীর শেওড়াপাড়ায় বহুতল ভবনে আগুন


রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় শামীম সরণির ওই ভবনের চতুর্থ তলায় আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে। যোগাযোগ করলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত কর্মকর্তা রাফি আল ফারুক প্রথম আলোকে বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে কাজ করছেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, ভবনটি থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছে। উৎসুক জনতা সেখানে ভিড় জমিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।







মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
জেলা খবর বিভাগের সর্বাধিক পঠিত