ঢাকা, ০২ ফেব্রুয়ারি, ২০২৬ || ২০ মাঘ ১৪৩২
Breaking:
ফেব্রুয়ারিতে যে ২ দিন বন্ধ থাকবে ব্যাংক      ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনে গুরুত্বারোপ সেনাপ্রধানের        যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে বিভাজন করতে চায় : সালাহউদ্দিন        সিইসির সঙ্গে বৈঠক ভোটার মাইগ্রেশন অস্বাভাবিক : নজরুল ইসলাম     
৯৯

বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বললেন তারেক রহমান

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২১ জুলাই ২০২৫  

বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বললেন তারেক রহমান

বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বললেন তারেক রহমান


রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের আহত ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

সোমবার (২১ জুলাই) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘মাইলস্টোন কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার খবরে আমরা গভীরভাবে শোকাহত। শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠানে এমন মর্মান্তিক পরিস্থিতির মুখোমুখি হওয়া কোনোভাবেই কাম্য নয়।
তিনি লেখেন, ‘এই হৃদয়বিদারক ঘটনায় আহত ও মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীদের জন্য আমার আন্তরিক প্রার্থনা রইল। আমি বিএনপির সব পর্যায়ের নেতাকর্মী, বিশেষ করে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং চিকিৎসাসংশ্লিষ্ট পেশাজীবীদের আহ্বান জানাচ্ছি—তারা যেন দ্রুত দুর্ঘটনাস্থলে গিয়ে আহত ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান।’

তারেক রহমান বলেন, ‘এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। কারণ, আমরা একত্রে এই জাতির অংশ—মানবিকতা ও সহমর্মিতার ভিত্তিতে গড়ে ওঠা একটি দেশ।
এদিন দুপুর ১টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়।






মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত