ঢাকা, ২০ মার্চ, ২০২৬ || ৫ চৈত্র ১৪৩২
Breaking:
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী        তেল-গ্যাসের অস্থিরতায় এবার ইরানে মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা        তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদির চিঠি     
২৩৮

যেখানেই মব দেখবেন সেখানেই উচিত শিক্ষা দেবেন: ইশরাক

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২১ জুলাই ২০২৫  

যেখানেই মব দেখবেন সেখানেই উচিত শিক্ষা দেবেন: ইশরাক

যেখানেই মব দেখবেন সেখানেই উচিত শিক্ষা দেবেন: ইশরাক

বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, যেখানে মব দেখবেন সেখানেই তাদের উচিত শিক্ষা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেবেন। তিনি বলেন, রাজনীতি করি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে, ভারতের আগ্রাসনবিরোধী, অন্য যেকোনো দেশ- সেটা পাকিস্তান হোক, আমেরিকা হোক, চায়না হোক, রাশিয়া হোক, তাদের আমরা থোড়াই কেয়ার করি। আমরা চাই সবার আগে বাংলাদেশ।

ইশরাক হোসেন বলেন, আমাদের নেতার ব্যাপারে যখন কটূক্তি করা হবে, অবশ্যই সেটা বাংলাদেশের কোটি জনগণের বুকে দাগ কাটবে; এটাই স্বাভাবিক। বাংলাদেশে থাকেন, বাংলাদেশের মাটিতে থাকেন, কোন জেলার মানুষের সেন্টিমেন্ট কী, কোন জেলার মানুষ কোন কথা বললে কিভাবে রিঅ্যাক্ট করতে পারে, এগুলো আপনারা জানেন না। রাজনীতি অনেক দূরের কথা, আপনাদের প্রাইমারি স্কুলে পাঠানো দরকার।
তিনি বলেন, স্বৈরাচার খুনি হাসিনার সবচেয়ে কাছের সচিবগুলোকে তাদের পাশে এনে বসাচ্ছে। মুরাদনগরে যে ধরনের বর্বরোচিত একটি হত্যাকাণ্ড ঘটানো হয়েছে কিছুদিন আগে। তিনজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। প্রথমেই বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করা হলো। পরে দেখা গেল তাদের আত্মীয় এদের প্রশ্রয় দিচ্ছে। আমি বহুবার চেষ্টা করেছি বিভিন্ন সংবাদমাধ্যম, গণমাধ্যমের সঙ্গে কথা বলে যে ভাই আপনারা যান, গিয়ে ইনভেস্টিগেট করেন।
 
তিনি আরও বলেন, গণমাধ্যম এখনো স্বাধীন হতে পারেনি। তারা এখনো ভয় পায়। আগে ভয় পেত হাসিনাকে, এখন ভয় পায় এদের। ভয়টা কিভাবে এলো? মব জাস্টিস। মব জাস্টিস নিয়ে আর কথাই বলব না, যেখানে মব দেখবেন, সেখানেই তাদের উচিত শিক্ষা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিতে হবে।






মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত