ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ || ১৪ ফাল্গুন ১৪৩২
Breaking:
আইজিপির দায়িত্ব নিলেন আলী হোসেন, বাহারুল আলমের বিদায়      পিলখানায় নিহত সেনাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা      বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান        বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন     
৩১৩৮

এ.কে. দুলাল এর কবিতা-

`বায়বীয় প্রেম`

এ.কে. দুলাল

প্রকাশিত: ২০ জুন ২০১৪   আপডেট: ২০ জুলাই ২০১৪

কোনদিন দ্যাখা হয় নাকো ; সুহাসিনী ! তুমি কতদূর থাকো ?
বাতাসের সাথে বাতাসের , বাষ্পের সাথে বাষ্পের
হয়তো সহসা সংঘর্ষও হয়। বায়বীয় প্রেম আমাদের ;উদ্ভ্রান্ত মনের,
দিগন্তে মিলিয়ে যায় – কোনদিন বাঁধে নাকো জট,
যদিও রয়েছি আমরা একই দিগন্তের পট ।
হয়তো এখানে , নয়তো ওখানে আমরা প্রবাহিত হই,
চকিতে চমকে দেখা , সে আশাতে রই ।

 
হয়তো বাতাসে মত নয় , হয়তো বাস্পের মতও নয় ;
হয়তো সহসা ঝড়ের রাতে , আঁধারের তল হতে
অবহেলে তুমি নিজে এসে আনমনে যাবে স্পর্শ করে –
ফের নিরাশার মাঝে , ক্ষুদ্র আলোক শিখা দিয়ে যাবে গড়ে ।
কোন কথা হবে নাকো ; শুধু স্তব্ধ হয়ে রবো কিছুক্ষণ ,
এমনি বায়বীয় প্রেম মনে করেছি লালন !

 
জীবনের হতে বহুদুর থাকো,তবু তুমি জীবনের ছবি আঁকো,
কোনদিন দ্যাখা হয় নাকো ;সুহাসিনী!তুমি কতদূর থাকো ?

 

 

 

 

আরও পড়ুন
পাঠক কলাম বিভাগের সর্বাধিক পঠিত