ভাই অ্যান্ড্রুর গ্রেফতার নিয়ে রাজা চার্লস বললেন ‘আইন নিজের গতিতে
মুক্তআলো২৪.কম
ভাই অ্যান্ড্রুর গ্রেফতার নিয়ে রাজা চার্লস বললেন ‘আইন নিজের গতিতে চলবে’
ব্রিটিশ রাজপরিবারের দীর্ঘদিনের বিতর্কিত সদস্য অ্যান্ড্রু (৬৬) গ্রেফতার হয়েছেন। ৬৬তম জন্মদিনে স্যান্ড্রিংহাম এস্টেট থেকে ‘সরকারি পদে থাকাকালীন অসদাচরণের’ অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
ভাইয়ের এই গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে রাজা চার্লস জানিয়েছেন, রাজপরিবার এই তদন্তে পুলিশকে ‘পূর্ণ সমর্থন ও সহযোগিতা’ করবে।
বৃহস্পতিবার বিকেলে ইস্যু করা এক সংক্ষিপ্ত বিবৃতিতে রাজা চার্লস বলেন, আমি গভীর উদ্বেগের সঙ্গে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের সংবাদ এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সম্পর্কে জেনেছি। এখন একটি পূর্ণাঙ্গ, সুষ্ঠু এবং সঠিক প্রক্রিয়ায় তদন্ত হওয়া প্রয়োজন। আমি স্পষ্ট করে বলতে চাই, আইন তার নিজস্ব গতিতে চলবে।
রাজা আরও যোগ করেন, তদন্তকারী কর্তৃপক্ষ আমাদের পূর্ণ সহযোগিতা পাবে। তবে প্রক্রিয়াটি চলমান থাকায় এই মুহূর্তে আমার আর কোনো মন্তব্য করা ঠিক হবে না। আমি এবং আমার পরিবার জনগণের সেবায় আমাদের দায়িত্ব পালন করে যাব।
অ্যান্ড্রুর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগগুলো এখনো প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, সাজাপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি এপস্টাইনের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের সূত্র ধরেই এই তদন্ত শুরু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, অ্যান্ড্রু সরাসরি ভার্জিনিয়া জিওফ্রে সংক্রান্ত কোনো ঘটনায় গ্রেফতার হননি, বরং তিনি যখন ব্রিটেনের বিশেষ বাণিজ্য দূত হিসেবে কর্মরত ছিলেন, সেই সময়ের কার্যক্রমের সঙ্গে এই ‘অসদাচরণের’ অভিযোগ যুক্ত থাকতে পারে।
অ্যান্ড্রুর গ্রেফতারের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক প্রতিক্রিয়ায় বলেন, আমাদের বিচারব্যবস্থার মূলনীতি হলো—আইনের চোখে সবাই সমান এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়। নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতার বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে, তিনি যেই হোন না কেন, তা প্রকাশ করা তার দায়িত্ব।
সম্প্রতি জেফরি এপস্টাইনের অফিস থেকে উদ্ধারকৃত বেশ কিছু গোপন নথি ও ছবি (এপস্টাইন ফাইলস) জনসমক্ষে আসার পর অ্যান্ড্রুর ওপর চাপ বাড়তে থাকে। সেখানে আপত্তিকর অবস্থায় তার বেশ কিছু ছবি পাওয়া যায় বলে অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিলে ভার্জিনিয়া জিওফ্রে আত্মহত্যা করার আগে অ্যান্ড্রুর বিরুদ্ধে একটি দেওয়ানি মামলা করেছিলেন, যা ২০২২ সালে কোটি টাকার বিনিময়ে আদালতের বাইরে নিষ্পত্তি করা হয়েছিল। যদিও অ্যান্ড্রু বরাবরই তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে আসছেন।
- নেপথ্যে থেকে যাওয়া কিছু রহস্য মনিকার মুখ খোলার গল্প!
- ফিরোজা বেগমের মৃত্যুতে শোকাচ্ছন্ন পশ্চিমের আকাশ
- ১৮ লাখ রুপি সঞ্চয় ভিক্ষা করে!
- মোশাররফকে জবাব দেবেন মোদি নিউ ইয়র্কে শরীফকে বয়কট করে
- বেনাপোল সীমান্তে কড়া নিরাপত্তা ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে
- গিনেজ বুকে এসএমএস লিখে!
- সাবেক নেতা ঝু ইয়ংক্যাং আটকচীনা কমিউনিস্ট পার্টির
- ডোনাল্ড ট্রাম্প অবশেষে অচলাবস্থা নিয়ে পিছু হটলেন
- ইসরায়েলের ২৫০ কোটি ডলার খরচ গাজায় ৫০ দিনের যুদ্ধে
- মোদি সরকার কেমন হবে
- এস.এন.সি.এফ. এর ধর্মঘট স্থগিত
- বিশ্বের প্রথম সুস্থ পান্ডা ট্রিপলেটের জন্ম হলো চীনে
- গণহত্যা চলছেই নিহত ৬৮৭
তীব্র প্রতিরোধের মুখে ইসরায়েল গাজায় হামাসের - আইএসকে ৩ বছরে নির্মূল করতে চায় যুক্তরাষ্ট্র
- ৭৮ লাখ টাকায় মালালার ছবি বিক্রি

























































