ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ || ১৪ ফাল্গুন ১৪৩২
Breaking:
আইজিপির দায়িত্ব নিলেন আলী হোসেন, বাহারুল আলমের বিদায়      পিলখানায় নিহত সেনাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা      বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান        বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন     
২৮৮৯

দোলন মাহমুদ এর কবিতা-

`অগূঢ়ে আক্ষেপ`

ফ্রান্স প্রবাসী কবি `দোলন মাহমুদ`

প্রকাশিত: ৭ জুন ২০১৪   আপডেট: ১৭ জুলাই ২০১৪

অবেলায় মন তুমি
খোঁজ কেন সুখ,
সুখ সে তো ধরা দেবে
শেষ হলে দুখ।

 
হৃদয়ও সঙ্গম হবে
প্রস্ফুটিত ভালবাসায়,
যার তরে আজও মন
অপেক্ষার অণু আশায়।।

 
ছল কর নিজের তরে
কষ্ট বৃক্ষে কূল,
দগ্ধ মগ্নে ভগ্ন আশা
মিছে সবি ভুল।

 
অম্ল ধায়ে অগ্নি পানে
তোমার সে পথ,
তবে ভুল পথে কেন গড়
সেই অবিলাসী রথ।।
==============
০৪/১২/২০১৩..
প্যারিস, ফ্রান্স।

 

 

আরও পড়ুন
পাঠক কলাম বিভাগের সর্বাধিক পঠিত