ঢাকা, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ || ৩ ফাল্গুন ১৪৩২
Breaking:
নিউইয়র্কে করোনা মহামারি তহবিল আত্মসাৎ, ৮ বাংলাদেশির দোষ স্বীকার      বিএনপি ভোট পেয়েছে ৪৯.৯৭%, জামায়াত ৩১.৭৬%, এনসিপি ৩.০৫%      পদত্যাগের গুঞ্জন নিয়ে আইজিপি বললেন ‘সংবাদ সত্য নয়’     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ধানমণ্ডি ৩২ থেকে ঢাবি শিক্ষকসহ আটক ২        মঙ্গলবার সকালে এমপি, বিকেলে মন্ত্রীদের শপথ : আইন উপদেষ্টা     
৩৩৭০

মস্তিষ্ক সুস্থ ও ভালো রাখার কিছু উপায় !

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ মে ২০১৪   আপডেট: ২৮ মে ২০১৪

এটি নির্ভর করে মূলত মস্তিষ্কের উপর। সঠিক খাদ্যাভাস ও কিছু বিষয় মেনে চললে মস্তিষ্ক ভালো রাখা যায় দীর্ঘদিন। একেক জনের মানসিক চিন্তা-ভাবনা ও ব্যাক্তিত্ব একেক রকম। এছাড়া বেশি বেশি ফলমূল, শাকসবজি ও পানি পান করুন। নিয়মিত এসব খাবার খেলে মস্তিষ্ক দীর্ঘদিন ভালো

থাকবে।খাদ্য তালিকায় অ্যান্টি-অক্সিডেন্ট জাতীয় খাবার যেমন রসুন, আঙ্গুর, ডালিম রাখুন। ফাস্টফুড ও ভাজাপোড়া জাতীয় খাবার পরিহার করুন। মাছের ওমেগা ফ্যাটি-৩ অ্যাসিড মস্তিষ্ক ভালো রাখতে সাহায্য করে। মস্তিষ্ক ভালো রাখতে সপ্তাহে কমপক্ষে দুইদিন মাছ খান।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কে কোষ তৈরি কমে যায়। কিন্তু শরীর চর্চা করলে দেহের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় ফলে মস্তিষ্কে নতুন কোষ তৈরি হয় একইসঙ্গে মস্তিষ্ক ভালো রাখে। মস্তিষ্ক ভালো রাখতে নিয়মিত হাটুন, সাতার কাটুন, সাইকেল চালান।

পর্যাপ্ত পরিমান ঘুম মানুষের মস্তিষ্ক ভালো রাখতে সহয়তা করে। প্রতিদিন ৭ থেকে ৮ ঘন্টা ঘুমান তাহলে মস্তিষ্ক ভালো থাকবে। সারাদিনের কাজ মানুষের মস্তিষ্কে যত চাপের সৃষ্টি করে, ঘুমানোর ফলে মস্তিষ্কের সেই চাপ দূর হয়।

দৈনন্দিন কাজে একঘেয়েমি চলে আসলে মস্তিষ্ক ঠিক ভালো মতো কাজ করে না। মানসিক চাপের ফলে স্মৃতিশক্তি কমতে থাকে। একঘেয়েমি দূর করতে প্রতিদিন অন্তত ১০ মিনিট মেডিটেশন করুন। নিয়মিত মেডিটেশন মস্তিষ্ক সচল রাখতে সহায়তা করে। এছাড়া বন্ধু-বান্ধবী, সহকর্মী ও আত্মীয়-স্বজনের সঙ্গে প্রাণ খুলে কথা বলুন।

 

আরও পড়ুন
ফিচার বিভাগের সর্বাধিক পঠিত