ঢাকা, ২০ মার্চ, ২০২৬ || ৫ চৈত্র ১৪৩২
Breaking:
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী        তেল-গ্যাসের অস্থিরতায় এবার ইরানে মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা        তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদির চিঠি     
২৬৩

ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৬ আগস্ট ২০২৫  

ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি

ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি


আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার আগারগাঁওয়ে ইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

সিইসি বলেন, নির্বাচন নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করতে ১ মাসের পরিকল্পনা করেছি। আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে চাই। নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায়।

তিনি বলেন, নির্বাচনের ২ মাস আগে তফসিল ঘোষণা করা হবে।

ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসা হবে জানিয়েছে তিনি বলেন, নির্বাচনের স্বচ্ছতার জন্য গণমাধ্যমের ভূমিকা এক নম্বর। আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে চাই। সেপ্টেম্বরের মধ্যে ইসির নির্বাচনের প্রস্তুতি অনেকটা শেষ হয়ে যাবে বলেও জানান সিইসি।








মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত