ঢাকা, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ || ৩ ফাল্গুন ১৪৩২
Breaking:
নিউইয়র্কে করোনা মহামারি তহবিল আত্মসাৎ, ৮ বাংলাদেশির দোষ স্বীকার      বিএনপি ভোট পেয়েছে ৪৯.৯৭%, জামায়াত ৩১.৭৬%, এনসিপি ৩.০৫%      পদত্যাগের গুঞ্জন নিয়ে আইজিপি বললেন ‘সংবাদ সত্য নয়’     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ধানমণ্ডি ৩২ থেকে ঢাবি শিক্ষকসহ আটক ২        মঙ্গলবার সকালে এমপি, বিকেলে মন্ত্রীদের শপথ : আইন উপদেষ্টা     
১৮১৪

ডা.স্বপ্নীল ওঙ্কা গ্লোবাল হেলথকেয়ার লিডারশিপ অ্যাওয়ার্ড এ ভূষিত

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২১  

অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)

অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)


“ওঙ্কা গ্লোবাল হেলথকেয়ার লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২০” এ ভূষিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।

সম্প্রতি ১৭তম “ওঙ্কা বিশ্ব গ্রামীণ স্বাস্থ্য সম্মেলন-২০২০-এ এই পুরস্কার ঘোষণা করা হয়। ওঙ্কা হলো “ওয়ার্ল্ড অর্গানাইজেশন অফ ফ্যামিলি ফিজিশিয়ানস”- এর সংক্ষিপ্ত রূপ।

পুরস্কার পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে ফেসবুকে নিজের টাইমলাইনে এক পোস্টে অধ্যাপক মামুন আল মাহতাব বলেন, “এই সম্মান দেওয়ার জন্য আমি ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব ফ্যামিলি ফিজিশিয়ান্সের (ওঙ্কা) কাছে কৃতজ্ঞ।”

ডা. মামুন-আল-মাহতাব (স্বপ্নীল) ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ১৯৯৫ সালে এমবিবিএস সম্পন্ন করেন। এর পর ১৯৯৮ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে গ্যাস্ট্রো-অ্যান্টারোলজিতে এমএসসি করেন। ২০০৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে হেপাটোলজি বিষয়ে এমডি ডিগ্রি অর্জন করেন।

বর্ণিল কর্মজীবনঃ

পেশাগত দায়িত্বের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ড, গবেষণা এবং লেখালেখির সঙ্গে জড়িত আছেন ডা. মামুন-আল-মাহতাব। তিনি লিভার বিশেষজ্ঞদের জাতীয় সংগঠন অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব লিভার ডিজিজ বাংলাদেশ এবং সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব দ্য লিভারের সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি ইউরোশিয়ান গ্যাস্ট্রোএন্টারোলজিকেল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, ফোরাম ফর দ্য স্টাডি অব দ্য লিভার বাংলাদেশের চেয়ারম্যান, বিএসএমএমইউ হেপাটোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ স্টেম সেল অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

 

 

 

মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
ফিচার বিভাগের সর্বাধিক পঠিত