ঢাকা, ২৭ মার্চ, ২০২৬ || ১২ চৈত্র ১৪৩২
Breaking:
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ      হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ‘যারা বাংলাদেশ মানে না তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই’        দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় প্রাণহানি বেড়ে ২৬        জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন     
৬১২৪

মাসুম বাদল এর কবিতা

ফের যদি ডেকে উঠতো’

মাসুম বাদল

প্রকাশিত: ৭ মে ২০১৪   আপডেট: ২৬ জুন ২০১৪

মাসুম বাদল

মাসুম বাদল

১.
শুক্ল পক্ষের চাঁদ
তোকে বলি-
কম প্রিয় নয়
কৃষ্ণ পক্ষে
জোনাক-জ্বলা রাত।
২.
আকাশ আলো করা চাঁদ
আর-
আঁধার বাঁশের ঝাড়ে খই-ফোটা জোনাকি-
মোহাবিষ্ট করে-রাতের মিটিমিটি তারাও...
৩.
শুভ্র পনেরো
আর
কালো পনেরো মিলে
বছরের
তিনশ’ পঁয়ষট্টি রাতই
সমান মোহময়ী হ’তো
নিরবতা ভেঙে-
ফের যদি ডেকে উঠতো’
রাত-জাগা পেঁচা
কিংবা
রাখালের বাঁশী ...

==============

 

মুক্তডানা বিভাগের সর্বাধিক পঠিত