ঢাকা, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬ || ২৬ মাঘ ১৪৩২
Breaking:
ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের      প্রধান উপদেষ্টার বক্তব্যের সঙ্গে বাস্তব কাজের মিল নেই : দেবপ্রিয় ভট্টাচার্য     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ক্ষমতায় গেলে ঢাকায় ৪০টি খেলার মাঠ তৈরি করব : তারেক রহমান        নারীদের নিরাপত্তা নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিতে হবে: জাইমা রহমান     
৫০

ক্ষমতায় গেলে ঢাকায় ৪০টি খেলার মাঠ তৈরি করব : তারেক রহমান

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৬  

ক্ষমতায় গেলে ঢাকায় ৪০টি খেলার মাঠ তৈরি করব : তারেক রহমান

ক্ষমতায় গেলে ঢাকায় ৪০টি খেলার মাঠ তৈরি করব : তারেক রহমান

বিএনপি সরকার গঠন করতে পারলে ঢাকা শহরে ৪০টি খেলার মাঠ তৈরি করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার বিকেলে রাজধানীর মিরপুর ইসিবি চত্বরের পথসভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, এটি নির্বাচনী পথসভা। মানুষের চলাচলের রাস্তা, তাই বক্তব্য বেশি লম্বা করব না।

ঢাকাকে নিরাপদ শহর হিসেবে রূপান্তরিত করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, যাতে মা-বোনেরা নিরাপদে যেকোনো সময় চলতে পারে। যাতে নিরাপদে ব্যবসা-বাণিজ্য করতে পারে।

বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপি ১২ তারিখে সরকার গঠন করতে পারলে ঢাকা শহরে ৪০টি খেলার মাঠ তৈরি করব। 

ইসিবি চত্বর থেকে উত্তরা জসিম উদ্দিন পর্যন্ত রাস্তা প্রশস্ত করার অঙ্গীকার করেন তারেক রহমান। তিনি বলেন, আবারও বিনীত অনুরোধ করতে চাই, ১২ তারিখে ধানের শীষের পক্ষে ভোট চাই।








মুক্তআলো২৪.কম

 
 
 
 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত