ঢাকা, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬ || ২৬ মাঘ ১৪৩২
Breaking:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বেড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে অনুষ্ঠিত।      ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের      প্রধান উপদেষ্টার বক্তব্যের সঙ্গে বাস্তব কাজের মিল নেই : দেবপ্রিয় ভট্টাচার্য     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ক্ষমতায় গেলে ঢাকায় ৪০টি খেলার মাঠ তৈরি করব : তারেক রহমান        নারীদের নিরাপত্তা নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিতে হবে: জাইমা রহমান     
৯৬

ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৬  

ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের

ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী যদি সরকার গঠন করতে পারে, তবে এই দলের নেতৃত্বাধীন জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী বানানো হবে। রবিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা-১১ আসনে আয়োজিত জনসভায় ভোটারদের উদ্দেশে এই ঘোষণা দেন জামায়াত আমির।

জামায়াত আমির বলেন, নাহিদ ইসলামের জন্ম এখানে, বেড়ে ওঠা এখানে। তাই মায়ের কাছে মাসির গল্প করব না।সরকার গঠন করতে পারলে নাহিদ ইসলামকে মন্ত্রী হিসেবেই আপনারা দেখবেন, ইনশাআল্লাহ।

তিনি বলেন, ১২ তারিখ বিজয়ী হলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানো হবে। নাহিদদের বিমানের সামনে ককপিটে রেখে পেছনে থাকবে জোটের নেতারা। জামায়াত জোট কোনো ভুলভাল আশ্বাস দেবে না।
যা আছে তাই দিয়ে দেশ গড়বে।

বাড্ডায় ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে নাহিদ ইসলামের সমর্থনে ১১ দলীয় জোটের জনসভায় তিনি আরো বলেন, ১২ ফেব্রুয়ারি জনগণ আধিপত্যবাদের গোলামকে লালকার্ড দেখাবে। বিএনপির নাটে-ঘাটে সব কার্ড ভুয়া। এই কার্ডকে ১২ তারিখ জনগণ লাল কার্ড দেখাবে।
জামায়াত আমির বলেন, ৪৭ ও ৭১-এ জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি। ২৪-এ সাধারণ দাবিকে দমন করতে গিয়ে জুলাই-আগস্ট ঘটে। ৫ আগস্ট আওয়ামী জাহেলিয়াত থেকে জাতি মুক্তি পায়। কিন্তু ৬ আগস্ট থেকে  জাতির ওপর আরেক জালেম চড়াও হয়েছে।








মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত