ঢাকা, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ || ৪ ফাল্গুন ১৪৩২
Breaking:
হরমুজ প্রণালিতে নৌ মহড়া শুরু করেছে ইরান     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  শপথের পরে সংসদীয় দলের বৈঠক ডেকেছে বিএনপি        বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ইসিকে চিঠি দিলেন তারেক রহমান     
৬৮

শপথের পরে সংসদীয় দলের বৈঠক ডেকেছে বিএনপি

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬  

শপথের পরে সংসদীয় দলের বৈঠক ডেকেছে বিএনপি

শপথের পরে সংসদীয় দলের বৈঠক ডেকেছে বিএনপি


জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠানের পর সংসদীয় দলের সভা ডেকেছে বিএনপি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

আগামীকাল মঙ্গলবার শপথ অনুষ্ঠান শেষে সকাল সাড়ে ১১টায় সংসদ ভবনেই এই সভা হবে।

সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘সংসদীয় দলের এই সভায় সংসদ নেতা নির্বাচন হবে।সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ।’

শুক্রবার রাতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ২৯৯ আসনের মধ্যে ২৯৭টিতে জয়ীদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এই নির্বাচনে ২০৯ আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি।

সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের পরবর্তী তিন দিনের মধ্যে নির্বাচিত সদস্যদের শপথ নেওয়ার বিধান রয়েছে।মঙ্গলবার সকালে টায় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পর বিকালে সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে।

 

মুক্তআলো২৪.কম

 

 

 

 
 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত