ঢাকা, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ || ২৭ মাঘ ১৪৩২
Breaking:
হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি      পরিশ্রম করি, ঐক্যবদ্ধ থাকি, দেশকে গড়ে তুলি: তারেক রহমান      সব নাগরিক যেকোনো সময় নিরাপদে চলাচল করবে, এমন রাষ্ট্র গড়তে চান তারেক রহমান     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা        ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা নেই : ইসি সানাউল্লাহ        দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট        জনগণের আস্থা আবারও বিএনপির ওপর থাকবে : আমীর খসরু     
২২৮১

চতুর্থ শিল্পবিপ্লবে নেতৃত্ব দেবে বাংলাদেশ: সজীব ওয়াজেদ

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২০  

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়


প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, চতুর্থ শিল্পবিপ্লবের মূল নেতা হবে বাংলাদেশ। সে সক্ষমতা বাংলাদেশের আছে।

গতকাল বৃহস্পতিবার রাতে ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০ উপলক্ষে ‘এমব্রেসিং ডিজিটাল টেকনোলজিস ইন নিউ নরমাল’ শীর্ষক ওয়েবিনারে তিনি এ কথা বলেন।

সজীব ওয়াজেদ বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের জন্য বাংলাদেশ কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স), ব্লক চেইন, আইওটি, ন্যানো টেকনোলজি, বায়ো টেকনোলজি, রোবোটিকস, মাইক্রোপ্রসেসর ডিজাইন, সফটওয়্যার ডিজাইনের মতো বিষয়ে নজর রাখছে। তিনি আরও বলেন, ‘শুধু অন্যের প্রযুক্তি গ্রহণ করা নয়, আমরা এখন প্রযুক্তির পরবর্তী প্রজন্মের নেতা হতে চাই।’

সজীব ওয়াজেদ বলেন, ‘এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বাংলাদেশ অনলাইন নিরাপত্তা ও ডেটা নিরাপত্তার দিকে নজর রাখবে।’ করোনাভাইরাস মহামারির মধ্যে দেশে তথ্যপ্রযুক্তি ব্যবহারের বিষয় তুলে ধরে তিনি বলেন, ‘এ সময় প্রযুক্তিই মূল ভূমিকা পালন করেছে।’

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা হচ্ছে। অন্যান্য খাতের মতো তথ্যপ্রযুক্তিও বাংলাদেশ রপ্তানি করছে। এ খাতও এখন দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে।’

ওয়েবিনারে সভাপতিত্ব করেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডব্লিউআইটিএসের মহাসচিব জেমস এইচ পয়সান্ত, মালদ্বীপের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী মোহাম্মাদ মালিহ জামাল প্রমুখ।

৩ দিনের ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০ আয়োজনের আজ শেষ দিন। বিকেল সাড়ে ৫টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে ভার্চ্যুয়াল এ আয়োজন।



 

মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত