ঢাকা, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬ || ২২ মাঘ ১৪৩২
Breaking:
বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির অবস্থান কী হবে, স্পষ্ট করলেন নাহিদ      আমরা প্রতিহিংসা–প্রতিশোধের রাজনীতি চাই না: মির্জা ফখরুল     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ২ বছর পর সৌদি সফরে এরদোয়ান, রিয়াদ-আঙ্কারা সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত        মস্কো-বেইজিং মৈত্রী বিশ্বকে স্থিতিশীল রাখছে: পুতিন        ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান     
৩৫

মস্কো-বেইজিং মৈত্রী বিশ্বকে স্থিতিশীল রাখছে: পুতিন

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৬  

মস্কো-বেইজিং মৈত্রী বিশ্বকে স্থিতিশীল রাখছে: পুতিন

মস্কো-বেইজিং মৈত্রী বিশ্বকে স্থিতিশীল রাখছে: পুতিন


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক এবং বৈশ্বিক রাজনীতিতে এর ভূমিকা নিয়ে আলোচনা হয় এই কলে। বুধবার (৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ভিডিও কলে পুতিন বলেন, বেইজিং ও মস্কোর বন্ধুত্ব বিশ্বকে ‘স্থিতিশীল’ রাখার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করছে।

রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে পুতিনকে বলতে শোনা যায়, “ক্রমশ গোলযোগপূর্ণ হয়ে ওঠা আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে পররাষ্ট্রনীতির বিষয়ে মস্কো ও বেইজিংয়ের ঐক্যমত্য বৈশ্বিক স্থিতিশীলতা বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ উপাদান।”

তিনি দুই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতার প্রশংসা করেন এবং এই সম্পর্ককে দীর্ঘমেয়াদি ও কৌশলগত বলে উল্লেখ করেন।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি ভিডিও কলের বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে একমত হয়েছেন।

অল্প কিছুদিন আগেই দুই দেশের শীর্ষ কূটনীতিকেরা জানান, চীন–রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক এ বছর ‘নতুন যুগে প্রবেশ’ করবে এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা হবে।

২০২২ সালের শুরুতে ইউক্রেনে হামলা চালানোর পর পশ্চিমা বিশ্বে একঘরে হয়ে পড়লেও চীনের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বিশ্লেষকদের মতে, পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রাশিয়ার জন্য চীন এখন অন্যতম কৌশলগত অংশীদার।

পুতিন ও শি নিয়মিত একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন। সর্বশেষ ৩১ ডিসেম্বর ইংরেজি নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন তারা। সেপ্টেম্বরে সর্বশেষ সরাসরি বৈঠক করেন দুই নেতা। সে সময় পুতিন বেইজিংয়ে চীনের সামরিক কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন। ওই বৈঠকে পুতিন মন্তব্য করেন, চীন–রাশিয়া সম্পর্ক ‘নজিরবিহীন পর্যায়ে’ পৌঁছেছে। এর আগে, গত বছরের মে মাসে চীন সফর করেন প্রেসিডেন্ট শি জিনপিং।








মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত