ঠেলার নাম বাবাজি, জনগণের ঠেলা শক্তিশালী ঠেলা: জামায়াত আমির
মুক্তআলো২৪.কম
ঠেলার নাম বাবাজি, জনগণের ঠেলা শক্তিশালী ঠেলা: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কেউ কেউ প্রথমদিকে ‘না’ ভোটের পক্ষে ক্যাম্পিং করেছেন। জনতার উত্তাল তরঙ্গ দেখতে পেয়েছেন। আলহামদুলিল্লাহ অনেকে এখন আস্তে আস্তে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বলা শুরু করেছেন। ঠেলার নাম বাবাজি; জনগণের ঠেলা একটি শক্তিশালী ঠেলা। এটা সাগরে উত্তাল ঢেউকেও থামিয়ে দেয়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউজ ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য জোট আয়োজিত নির্বাচনী জনসভায় মহানগর জামায়াতের আমির ও সদর আসনে জামায়াতের প্রার্থী কামরুল ইনলাম ইমরুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জনগণ ৫৪ বছরের পুরানো পচা রাজনীতি আর চায় না। বস্তাপচা রাজনীতির সমাপ্তি টানতে চায় জনগণ। এবারের নির্বাচন জনগণের ভাগ্য নির্ধারণের নির্বাচন। পরিবার, ব্যক্তি, গোষ্ঠীকেন্দ্রিক রাজনীতি আর চায় না; দলীয় সরকার দেখতে চায় না। জনগণ নতুন বাংলাদেশ দেখতে চায়। গণতান্ত্রিক সরকার দেখতে চায়। আমরা একটা ইনসাফের বাংলাদেশ গড়তে চাই।
ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ তাআলা এমন একটা সবুজ শ্যামল দেশে আমাদের জন্ম দিয়েছেন, যেখানে মটি উর্বর, মানুষ পরিশ্রমী, মাটির নীচে সম্পদ, পানির নীচে সম্পদ। এতো সম্পদ থাকার পরও দুই দুইবার স্বাধীনতা ৪৭ আর একটা ৭১, কিন্তু দীর্ঘ পট পরিক্রমায়, দীর্ঘ সাতাত্তর বছরেও বাংলাদেশ একটা জায়গায় এসে দাঁড়াতে পারলো না। বরং দুনিয়ার বুকে সম্মানিত দেশ হিসেবে আমাদের একটা জায়গা করে নেওয়ার দরকার ছিল; এটা এখন নেই। অনেক জায়গায় এ দেশের পরিচয় দিতে অনেকে লজ্জাবোধ করে। কেন একজন নাগরিক তার স্বাধীন দেশের পরিচয় দিতে লজ্জাবোধ করবে? এজন্য দায়ী আমাদের অসৎ নেতৃত্ব। যারা জনগণকে ধোঁকা দিয়ে তাদের ধারণা অনুযায়ী বোকা বানিয়ে জনগণের কিসমত কপাল খামছে খায়, এরাই বাংলাদেশকে ৫৪ বছরে এগোতে দেয় নাই।
নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির আরও বলেন, আমরা মনে করি ১১ দল; বিশেষ করে জামায়াতে ইসলামী যদি দেশ পরিচালনায় আসে তাহলে আপনারা নিরাপদে থাকবেন। এখন এক দলের মাঘ মাসেই মাথা খারাপ হয়ে গেছে। এই বন্ধুদের চৈত্র মাস আসলে কি হবে আল্লাহই জানে। আমরা অনুরোধ করি- মাথা খারাপ করবেন না। আমার মায়ের ইজ্জতে হাত দিবেন না। জুলাইয়ের ১৫ তারিখ আমাদের কলিজার টুকরা মায়েদের গায়ে হাত দিয়েছিল। সারা বাংলাদেশে আগুন জ্বলেছিল। এ মায়ের সন্তানেরা ঘুমিয়ে যায়নি। জেগে আছে। সাবধান, সাবধান, জীবন দিব। কিন্তু মায়ের সম্মানে টান দিতে কাউকে দিবো না। আমরা মায়েদের সম্মানের আসনে অধিষ্ঠিত করবো। ঘরে, চলাচলে, কর্মস্থলে, শিক্ষা প্রতিষ্ঠানে নারী, মা, বোন, মেয়ে ঘর থেকে বের হওয়ার পর কারো বুক ধড়ফড় করে কাঁপবে না। মা-বোনেরা সম্মান নিয়ে ঘরে ফিরবে ইনশাআল্লাহ। আমরা সেই দেশটা কায়েম করবো।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি ও মুক্তাগাছা-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মঞ্জরুল ইসলাম ভূঁইয়া। তাছাড়া জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন অনেকেই।
মুক্তআলো২৪.কম
- পাবনা ১
জনপ্রিয়তার শীর্ষে এ্যাড.শামসুল হক টুকু এমপি - আওয়ামী লীগের সংসদীয় দলের সভা বুধবার
- বিচার চাইলেন মেয়ে খালেদ মোশাররফ হত্যার
- বাংলার কৃষক-শ্রমিক-মেহনতী জনতার সাথে নৌকা কখনো বেঈমানী করে নাই:
- শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত : হাছান মাহমুদ
- দেশের উন্নতিতে ঈর্ষান্বিত খালেদা জিয়া : রেলমন্ত্রী
- জোটে পাল্টাপাল্টি বহিষ্কার বিএনপি-জামায়াত টানাপড়েন
- পাল্টা কমিটি ঘোষণা শ্রমিক দলের বিদ্রোহীদের
- প্রচার হয়নি সরকারের উন্নয়নের খবর: গওহর রিজভী
- ফের জামায়াতের হরতাল রোববার সকাল থেকে !
- বিএনপি বিলীন হয়ে যাবে আগামী নির্বাচনের আগেই: এরশাদ
- সরকারের নিয়ন্ত্রণে চলে যাবে বিচার বিভাগ
- শ্রমিক ছাঁটাই থেকে বিরত থাকুন: ওবায়দুল কাদের
- কোন অন্যায় করেননি বঙ্গবন্ধু জয় পাকিস্তান বললেও :মান্না
- কোনো ভূমিকা নেই মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের
















































