ভারতের ভ্যাকসিনের দাম বেশি হলে অন্য দেশে যাবো : অর্থমন্ত্রী
মুক্তআলো২৪.কম
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ভারত থেকে বাড়তি দামে ভ্যাকসিন কেনার বিষয়টি নিয়ে দেশের গণমাধ্যম সরব। তবে কোনো দেশ যদি ভ্যাকসিনের দাম বেশি বলে তবে অন্য দেশ থেকে আনার চেষ্টা করব।
আজ বুধবার অনলাইনে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভারতের তুলনায় ৪৭ শতাংশ বেশি দামে ভ্যাকসিন কিনছে সরকার এরফলে বাজেটে কী প্রভাব পড়বে জানতে চাইলে মুস্তফা কামাল বলেন, আমি এটা জানি না, দাম বেশি হয়েছে কিনা। ভারত যদি তৈরি করে তাহলে তাদের উৎপাদন খরচতো কম হবেই। তারা যখন বিক্রি করবে অবশ্যই বিক্রির দাম তাদের খরচ ও লাভ দুটাকে একত্র করে তারা এ কাজটি করবে।
তিনি বলেন, এই মুহূর্তে জাতির যে চাহিদা সেটা হচ্ছে, সবাই অপেক্ষা করে আছে আমরা কবে ভ্যাকসিনের কাজটা শুরু করব এবং কবে ভ্যাকসিন সবাইকে দেয়া শেষ করতে পারব। ভ্যাকসিন আনা কঠিন কাজ নয়। ভ্যাকসিন দেয়াটা কঠিন কাজ। সকলকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা খুব জটিল কাজ। আমরা বিশ্বাস করি আমরা এখানে সফল হবো। আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আমরা এগুবো।
তিনি আরো বলেন, দেশের ১৭ কোটি মানুষকে একদিনে এটি দেওয়া যাবে না। সেজন্য অবশ্যই কিছু ধাপ থাকবে। প্রথম ধাপে কারা পাবে, দ্বিতীয় ধাপে কারা পাবে, তৃতীয় ধাপে কারা পাবে এভাবে চিহ্নিত করে আপাতত আমরা ভ্যাকসিন দেবো। আমরা প্রত্যাশা করি, দেশের ১৭ কোটি মানুষকে আমরা ভ্যাকসিন পৌঁছে দিয়ে ভ্যাকসিনেশনের আওতায় আনতে পারবো বলে জানান।
মুক্তআলো২৪.কম
- এনবিআর বাংলাদেশে কর্মরত বিদেশিদের থেকে কর আদায়ে নামছে
- সন্তুষ্ট মার্কিন জোট পোশাক কারখানা পরিদর্শন করে
- টেলিনরের নতুন পরিকল্পনা ইন্টারনেট ব্যবহার বৃদ্ধিতে
- এফবিসিসিআই
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ীদের সফর প্রসঙ্গে - সবজি রপ্তানিতে বাংলাদেশ প্রবৃদ্ধি ৫৫ শতাংশ
- বাণিজ্যমন্ত্রীর আহ্বান অশুল্ক বাধা দূর করার জন্য ভারতের প্রতি
- এক বছরে বেড়েছে ৬২%
সুইস ব্যাংকে বাংলাদেশিদের তিন হাজার কোটি টাকা - প্রয়োজন যোগ্য চার্টার্ড সেক্রেটারি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে:
- কালশী রোডে ওয়ালটন শো-রুম উদ্বোধন হলো মিরপুরের
- একনেকে ২ হাজার ৫৭০ কোটি টাকা ব্যয়ে ৫ প্রকল্পের অনুমোদন
- ইউএসটিআরকে চিঠি পোশাক শিল্পের হাল দেখতে আসতে
- ম্যানুফেকচারিং শিল্প ইউনিট স্থাপন করুক টাটা মটরস:বাণিজ্যমন্ত্রী
- ৬৮০ কোটি ডলার গত অর্থবছরে বাণিজ্য ঘাটতি
- পুরস্কৃত করলো ইগলু ৮১ বিক্রেতাকে
- যোগাযোগ মন্ত্রণালয় অবশেষে পদ্মা সেতু প্রকল্পে মূল ব্রিজ নির্মাণের জন্য


























































