ঢাকা, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ || ২৭ মাঘ ১৪৩২
Breaking:
হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি      পরিশ্রম করি, ঐক্যবদ্ধ থাকি, দেশকে গড়ে তুলি: তারেক রহমান      সব নাগরিক যেকোনো সময় নিরাপদে চলাচল করবে, এমন রাষ্ট্র গড়তে চান তারেক রহমান     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা        ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা নেই : ইসি সানাউল্লাহ        দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট        জনগণের আস্থা আবারও বিএনপির ওপর থাকবে : আমীর খসরু     
২৪৫৪

ফেসবুকে বয়স্কদের ব্লক করছেন অনেকেই যে কারণে

অনলাইন

প্রকাশিত: ১৩ আগস্ট ২০১৪   আপডেট: ১৪ আগস্ট ২০১৪

ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে লগইন করছেন সম্প্রতি শিশুদের পাশাপাশি বহু বয়স্ক ব্যক্তিও । কিন্তু এ কাজে পূর্ব অভিজ্ঞতা না থাকায় অনেকেই এতে আনাড়িপনার পরিচয় দিচ্ছেন। ফলে পরিচিতজনরা বিশেষ করে সন্তানদের মা-বাবাকে ফেসবুকে ব্লক করে রাখার প্রবণতা দেখা যাচ্ছে । এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টেলিগ্রাফ।যুক্তরাজ্যের ন্যাশনাল স্ট্যাটিস্টিকসের অফিস থেকে জানিয়েছে সে দেশের এক চতুর্থাংশ মধ্যবয়স্ক মানুষ গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়েন করেছেন।
এ প্রসঙ্গে এক তরুণী জানান, ‘আপনি বিশ্বাস করবেন না, তিনি ফেসবুকে কী করছেন!’ তার মায়ের ফেসবুক কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি এ কথা বলছিলেন। ফেসবুকের ওয়ালে তার মায়ের দেওয়া ডিনারের আমন্ত্রণে তিনি বিব্রত হয়েছিলেন।
এর কারণ হিসেবে জানা গেছে, অনলাইনে তাদের সন্তানের দৃষ্টিতে কী করা উচিত এবং কী করা উচিত নয়, এ বিষয়টি বয়স্কদের অনেকেই জানেন না। ফলে তাদের কর্মকাণ্ডে বিব্রত হচ্ছেন সন্তানরা। এসব কর্মকাণ্ডের মধ্যে রয়েছে যেখানে সেখানে ক্লিক করা। এ ছাড়া অযাচিত মন্তব্য ও লাইক করার কারণেও অনেকে বিরক্ত হচ্ছেন বলে মত প্রকাশ করেছেন।

 

আরও পড়ুন
তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত