ঢাকা, ২৩ মার্চ, ২০২৬ || ৯ চৈত্র ১৪৩২
Breaking:
পাম্প বন্ধ হওয়ার সুযোগ নেই: পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন      তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে: মির্জা ফখরুল      স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে: জ্বালানিমন্ত্রী        ইরানের জ্বালানি স্থাপনা ও বিদ্যুৎকেন্দ্রে হামলা ৫ দিনের জন্য স্থগিত: ট্রাম্প     
২২১৬

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

মুক্তআলো ২৪.কম

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২০  

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

পাবনা-নগরবাড়ি মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ ৩ জন নিহত হয়েছে। বুধবার দিনগত রাত ১টার দিকে মহাসড়কের চিনাখড়া বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদের ছেলে চিনাখড়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র সোহেল রানা(১৬), সাঁথিয়া উপজেলার হাসানপুর গ্রামের মৃত হাকিমের ছেলে ভ্যান চালক ইলিয়াস (৪৫) ও সুজানগর উপজেলার অন্ধারকোটা গ্রামের মৃত কাশেমের ছেলে হারুন(২৪)।

পুলিশ ও স্থানীয়রা জানায়,বুধবার রাতে পাবনা-নগড়বাড়ি মহাসড়কের চিনাখড়া নামক স্থানে ফিডার রাস্তা হতে মহাসড়ক ক্রসিং এর সময় যাত্রী বাহী একটি ভ্যানকে ঢাকাগামী সি-লাইন কোচ(যার নং ঢাকা মেট্রো-ব১৪-৮৬৫০) ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই ভ্যান চালক ইলিয়াস (৪৫) মারা যায়। ভ্যানে থাকা সোহেল রানা ও হারুনকে গুরুতর আহত অবস্থায় পাবনা সদর হাসপাতালে নেওয়া হলে রাতেই তাদের মৃত্যু হয়।

মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলী রেজা জানান, দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার করা হয়। পরে অভিযান চালিয়ে ঘাতক সি-লাইন বাসটি আটক করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 


মুক্তআলো২৪.কম

 

আরও পড়ুন
পাবনার খবর বিভাগের সর্বাধিক পঠিত