বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১৩
মুক্তআলো২৪.কম
বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১৩
বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে উপজেলার বেলাইব্রিজ এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে চারজনের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং নয়জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নাম ও পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, মোংলা থেকে ছেড়ে আসা নৌবাহিনীর বাসটি বেলাইব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোংলাগামী মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন। আহত ব্যক্তিদের অবস্থা গুরুতর।
কাটাখালি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কেএম হাসানুজ্জামান বলেন, নৌবাহিনীর যাত্রীবাহী বাসটি খুলনার দিকে যাচ্ছিল। আর যাত্রীবাহী মাইক্রোবাসটি ছিল মোংলা অভিমুখে। পথিমধ্যে বেলাইব্রিজ এলাকায় দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়।
হতাহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল বলেন, দুর্ঘটনায় নিহত চার জনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আহত কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহেনাজ মোশাররফ বলেন, সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতালে আটজনের মরদেহ এসেছে। এর মধ্যে তিনজন শিশু, তিনজন নারী আর দুজন পুরুষ। আরেক জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তিনিও মারা গেছেন।
মুক্তআলো২৪.কম
- গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ
- পাঁচবিবি উপজেলায় মনোনয়ন প্রত্যাশী মির শহীদ মণ্ডলের ছেলে মুন্না
- সংরক্ষিত নারী আসনে আঃ লীগের মনোনয়ন প্রত্যাশী ফারহানা রেজা পিউলি
- আ ফ ম রুহুল হক এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাঈদ মেহেদী
- মনোনয়ন দৌঁড়ে এগিয়ে এ্যাড.আনজুমান আরা আয়না
- কালিগঞ্জ থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
- ঈশ্বরদীতে ২ আসামি জেলহাজতে হত্যা মামলার
- অস্ত্রসহ আটক ৩ পাবনায় র্যাবের অভিযানে
- কালিগঞ্জে বনলতা ফ্যাশন বসন্তপুর প্রিমিয়ার লীগ অনুষ্ঠিত
- শেখ হাসিনা আজকে মানবিক গুণাবলীতে ভাস্বর:এ্যাড.শামসুল হক টুকু
- দলীয় মনোনয়ন পত্র জমা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাঈদ মেহেদী
- মাদকের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ের বিকল্প নেই:এ্যাড.শামসুল হক টুকু
- করোনা কালে মানবতার বাতিঘর প্লাবন্তী জামান ইতি
- উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাঈদ মেহেদীর নির্বাচনী গনোসংযোগ
- রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সট-এর অসাধারণ কৃতিত্ব


























































