ঈদযাত্রাকে কেন্দ্র করে যাত্রী হয়রানি সহ্য করা হবে না:
মুক্তআলো২৪.কম
ঈদযাত্রাকে কেন্দ্র করে যাত্রী হয়রানি সহ্য করা হবে না : শিমুল বিশ্বাস
আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি।
তিনি বলেন, ঈদযাত্রাকে কেন্দ্র করে কোনো ধরনের যাত্রী হয়রানি সহ্য করা হবে না এবং পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া আদায় কঠিন হস্তে দমন করা হবে।
আজ শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক দলের কেন্দ্রীয়, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও বেসিক ট্রেড ইউনিয়নের এক যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ‘শ্রমিক দলের কোনো নেতাকর্মী অনৈতিক কাজ করবে না এবং করতেও দেবে না।আর যদি কারো অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় অভিযোগ পাওয়া যায়, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’তিনি বলেন, ‘দেশের শিল্প ও কলকারখানায় দীর্ঘদিন নিয়োগ বন্ধ রয়েছে। এসব শূন্যস্থানে নিয়োগ দিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে। যোগ্যতার ভিত্তিতে এসব নিয়োগ দিতে বর্তমান গণতান্ত্রিক সরকার বদ্ধপরিকর।
সভায় শ্রমিক দলকে আরো সুসংগঠিত করার লক্ষ্যে অব্যাহত সাংগঠনিক সফরের অগ্রগতি নিয়ে আলোকপাত করা হয়।
শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শ্রমিক দল নেতা ফয়েজ আহমেদ, আসাদুজ্জামান বাবুল, মফিদুল ইসলাম মোহন, দেলোয়ার হোসেন, নাছরিন আক্তার দিনা প্রমুখ।
মুক্তআলো২৪.কম
- পাবনা ১
জনপ্রিয়তার শীর্ষে এ্যাড.শামসুল হক টুকু এমপি - আওয়ামী লীগের সংসদীয় দলের সভা বুধবার
- বিচার চাইলেন মেয়ে খালেদ মোশাররফ হত্যার
- বাংলার কৃষক-শ্রমিক-মেহনতী জনতার সাথে নৌকা কখনো বেঈমানী করে নাই:
- শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত : হাছান মাহমুদ
- দেশের উন্নতিতে ঈর্ষান্বিত খালেদা জিয়া : রেলমন্ত্রী
- জোটে পাল্টাপাল্টি বহিষ্কার বিএনপি-জামায়াত টানাপড়েন
- পাল্টা কমিটি ঘোষণা শ্রমিক দলের বিদ্রোহীদের
- প্রচার হয়নি সরকারের উন্নয়নের খবর: গওহর রিজভী
- ফের জামায়াতের হরতাল রোববার সকাল থেকে !
- বিএনপি বিলীন হয়ে যাবে আগামী নির্বাচনের আগেই: এরশাদ
- সরকারের নিয়ন্ত্রণে চলে যাবে বিচার বিভাগ
- শ্রমিক ছাঁটাই থেকে বিরত থাকুন: ওবায়দুল কাদের
- কোন অন্যায় করেননি বঙ্গবন্ধু জয় পাকিস্তান বললেও :মান্না
- কোনো ভূমিকা নেই মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের
















































