ঢাকা, ০৫ মার্চ, ২০২৬ || ২১ ফাল্গুন ১৪৩২
Breaking:
মার্কিন তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের      সাবেক উপদেষ্টা রিজওয়ানার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন সাইফুল আলম খান     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর        ঢাকায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধির সঙ্গে বিএনপির বৈঠক        খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার     
৫০

মার্কিন তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৫ মার্চ ২০২৬  

মার্কিন তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

মার্কিন তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের


পারস্য উপসাগরের উত্তরে যুক্তরাষ্ট্রের একটি তেলবাহী ট্যাংকারে সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। বৃহস্পতিবার (৫ মার্চ) ইরানের আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকালে পারস্য উপসাগরের উত্তরে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সদস্যদের হামলায় ট্যাংকারটি আঘাতপ্রাপ্ত হয়েছে। হামলায় ট্যাংকারটিতে আগুন ধরে গেছে।তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বক্তব্যের জবাবে হরমুজ প্রণালীতে নিজেদের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ থাকার কথা জানাল ইরান এবং তেল ও গ্যাস রপ্তানির জন্য কার্যত এটি বন্ধ করে দেওয়া হয়েছে।

ট্রাম্প জানান, ওই সমুদ্রপথে চলা ট্যাংকারগুলোর পাহারায় মার্কিন নৌবাহিনী মোতায়েন করার প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেছেন, ‘যদি প্রয়োজন হয়, যত দ্রুত সম্ভব, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হরমুজ দিয়ে ট্যাংকারকে নিরাপত্তা দেওয়া শুরু করবে।
যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী নিরাপদভাবে জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে।’







মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত