ঢাকা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ || ১৬ ফাল্গুন ১৪৩২
Breaking:
মানুষ অনেক আশা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ইরানের বালিকা বিদ্যালয়ে বোমাবর্ষণে নিহত বেড়ে ৪০        ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ     
৪৪

ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬  

ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ


ঈদুল ফিতর উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ৩ মার্চ থেকে। ওইদিন ১২ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যেকোনো দিনের অগ্রিম টিকিট কিনতে পারবেন যাত্রীরা।

আজ শনিবার রাজধানীর গাবতলীতে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সেক্রেটারি শুভঙ্কর ঘোষ রাকেশ।
রাকেশ বলেন, আগামী ৩ মার্চ সকাল থেকে কাউন্টার ও অনলাইন—দুই মাধ্যমেই অগ্রিম টিকিট বিক্রি হবে। যাত্রীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে পছন্দের বাস ও আসন নির্বাচন করে টিকিট কিনতে পারবেন। ৩ মার্চ দেওয়া হবে ১২ মার্চ থেকে ঈদের আগের দিনের যাত্রার টিকিট।

তিনি জানান, বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে কোনো ভাড়া নেওয়ার সুযোগ নেই।
অনলাইন প্ল্যাটফর্মেও একই ভাড়া কার্যকর থাকবে। প্রতিটি কাউন্টারে বিআরটিএ অনুমোদিত ভাড়ার চার্ট টাঙানো বাধ্যতামূলক করা হবে।

শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, টিকিট কালোবাজারি ঠেকাতে বিভিন্ন কাউন্টারে সিসি ক্যামেরা বসানো হয়েছে। কোনো অনিয়ম ধরা পড়লে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাশাপাশি মালিক সমিতির পক্ষ থেকেও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।








মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত