ঢাকা, ১৮ মার্চ, ২০২৬ || ৪ চৈত্র ১৪৩২
Breaking:
পরাজিত প্রার্থীদের দায়িত্ব দিয়ে কোটার পক্ষে অবস্থান নিচ্ছে সরকার : জামায়াত      মঙ্গলবার ইরানের ১০ ব্যালিস্টিক মিসাইল-৪৫ ড্রোন ভূপাতিত করার দাবি আমিরাতের      কোথাও যানজট নেই, এবারের ঈদযাত্রা হবে স্বস্তির: সড়ক পরিবহন মন্ত্রী     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  মারা গেছেন অভিনেতা শামস সুমন        পহেলা বৈশাখে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী        জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী     
১৬৮

ভোট ঘিরে সহিংসতার শঙ্কায় নিজ নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬  

ভোট ঘিরে সহিংসতার শঙ্কায় নিজ নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

ভোট ঘিরে সহিংসতার শঙ্কায় নিজ নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র


ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে সহিংসতার আশঙ্কার কথা তুলে ধরে বাংলাদেশে থাকা নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

ঢাকায় মার্কিন দূতাবাস শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বলেছে, নির্বাচন ঘিরে সভা-সমাবেশ, ভোটকেন্দ্র এবং গীর্জা, মন্দির, মসজিদের মত ধর্মীয় স্থানে ‘রাজনৈতিক সহিংসতা বা উগ্রবাদী হামলার আশঙ্কা রয়েছে’।

“যুক্তরাষ্ট্রের নাগরিকদের উচিত সতর্কতা অবলম্বন করা। মনে রাখা উচিত শান্তিপূর্ণ বিক্ষোভ বা সমাবেশও বিরোধপূর্ণ এবং সহিংসতায় রূপ নিতে পারে। উচিত হল বিক্ষোভ এড়িয়ে চলা এবং বড় সমাবেশের চারপাশে সতর্কতা অবলম্বন করা।”
দূতাবাস বলছে, ১০ ফেব্রুয়ারি থেকে মোটরসাইকেল এবং ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ধরনের যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ সরকার। সে অনুযায়ী ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসও ১১ ও ১২ ফেব্রুয়ারি ‘অনসাইট’ বিভিন্ন পরিষেবা কমিয়ে আনা হবে।”

নাগরিকদের সাতটি পরামর্শ দেওয়া হয়েছে দূতাবাসের বিজ্ঞপ্তিতে।

সেখানে বলা হয়, “বড় জনসমাবেশ ও বিক্ষোভ এড়িয়ে চলুন, পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে সচেতন হোন, স্থানীয় খবরাখবর পর্যবেক্ষণ করুন, সতর্ক ও চুপচাপ থাকুন, জরুরি যোগাযোগের জন্য চার্জ থাকা ফোন সঙ্গে রাখুন, নিজস্ব নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করুন, বিকল্প চলাচলের পথ পরিকল্পনা করুন।”








মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত