ঢাকা, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ || ১ ফাল্গুন ১৪৩২
Breaking:
১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল      দ্বিতীয় মার্কিন বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  তারেক রহমানকে ফুলের শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল        নতুন সরকার ও মন্ত্রিপরিষদ গঠন কবে?        ইসি সচিব এককভাবে বিএনপি ২০৯, জামায়াত ৬৮ আসনে জয়ী     
৭৯১

বেড়ায় রিজভীর মিথ্যাচারের প্রতিবাদে ছাত্রলীগের সংবাদ সম্মেলন

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৩  

পাবনার বেড়ায় বিএনপির যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভীর মিথ্যাচারের প্রতিবাদে ছাত্রলীগের  সংবাদ সম্মেলন

পাবনার বেড়ায় বিএনপির যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভীর মিথ্যাচারের প্রতিবাদে ছাত্রলীগের সংবাদ সম্মেলন


পাবনা প্রতিনিধিঃ পাবনা বেড়ায় মোজাহার মোল্লা হত্যাকান্ড নিয়ে বিএনপির যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভীর মিথ্যা বক্তব্যর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বেড়া উপজেলা ও পৌর ছাত্রলীগ। গতকাল (সোমবার ২০ নভেম্বর) দুপুরে বেড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জব্বার হোসাইন এক লিখিত বক্তব্যে বলেন।

বেড়ায় মোজাহার মোল্লা হত্যাকান্ড নিয়ে জাতীয়তাবাদী দল বিএনপি'র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী গত ১৭ নভেম্বর এক সংবাদ সম্মেলনে বলেন পাবনা জেলাধীন বেড়া পৌর ছাত্রদলের যুগ্ন আহব্বায়ক জাহিদুল ইসলামকে না পেয়ে ছাত্রলীগ সন্ত্রাসীরা তার বৃদ্ধ পিতাকে পিটিয়ে হত্যা করেছে । সেই কথাটি মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট, আমরা এই হিন মিথ্যাচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এই ঘটনার সাথে বেড়া উপজেলা ছাত্রলীগের কোন নেতাকর্মীর সম্পৃক্ততা ছিল না ও নাই। উল্লেখ্য, গত ১৫ নভেম্বর বুধবার বিকেলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে একটা ধাওয়া পালটা ধাওয়া হয়। গত ১৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯টার দিকে প্রতিপক্ষের লোক জন এসে বাড়িঘরে অতর্কিত হামলা চালায় এবং মোজাহার মোল্লা (৭২) কে একা পেয়ে এলোপাথারী দেশীয় অস্ত্র দিয়ে অঘাত করে। আহত অবস্থায় তাকে বেড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক আবু সাঈদ, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মানু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাউল হক, সাবেক বেড়া উপজেলা আওয়ামীলীগের সদস্য এম, এ মতিন, সহ দলীয় নেতা কর্মীরা।





মুক্তআলো২৪.কম/উজ্জ্বল হোসাইন।

 

আরও পড়ুন
পাবনার খবর বিভাগের সর্বাধিক পঠিত