ঢাকা, ০১ ফেব্রুয়ারি, ২০২৬ || ১৯ মাঘ ১৪৩২
Breaking:
ফেব্রুয়ারিতে যে ২ দিন বন্ধ থাকবে ব্যাংক      ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনে গুরুত্বারোপ সেনাপ্রধানের        যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে বিভাজন করতে চায় : সালাহউদ্দিন        সিইসির সঙ্গে বৈঠক ভোটার মাইগ্রেশন অস্বাভাবিক : নজরুল ইসলাম     

সপ্তাহের ব্যবধানে আবারও ভূমিকম্প, কেঁপে উঠল যশোরের মণিরামপুর

সাত দিনের ব্যবধানে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশের একটি অঞ্চল। আজ যশোরের মণিরামপুরে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ২৭ মিনিটে রিখটার স্কেলে ৩ দশমিক ৫ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের বার্তায় জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মণিরামপুরেই।

 

০৬:১৩ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার

হিন্দু সম্প্রদায়কে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি প্রশাসনের প্রতি নিরাপত্তা প্রদানের আহ্বান জানিয়েছেন। শারদীয় ধর্মীয় উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য দলের সর্বস্তরের জনশক্তি এবং শান্তিপ্রিয় দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানিয়েছেন জামায়াত আমির।

 

০৮:০১ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) তাজউদ্দিন আহমেদের কন্যা ও সোহেল তাজের বোন মাহজাবিন আহমদ মিমি সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

০৭:২৫ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার

ঢাবির ভিসি সবার জন্য সমান সুযোগ নিশ্চিত না করেই নির্বাচন করেছেন :

সবার জন্য সমান সুযোগ নিশ্চিত না করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু) আয়োজন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

০৬:৩৬ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে সেন্টমার্টিন

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে সেন্টমার্টিন। বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

 

০৬:৫৫ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

পিআর মানে হলো ‘পারমানেন্ট রেস্টলেসনেস’: সালাহউদ্দিন আহমদ

আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির নির্বাচনব্যবস্থা প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, কোনো রাজনৈতিক দলের অবৈধ ও অসাংবিধানিক আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না। সংবিধানের বাইরে গিয়ে কোনো দাবি মেনে নিলে তা দেশের স্থিতিশীলতার জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে।

 

০৬:২০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

সরকারের দায়িত্ব নেওয়ার পর ড. ইউনূস আপাদমস্তক ব্যর্থ : এম এ আজিজ

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর ড. মুহাম্মদ ইউনূস আপাদমস্তক ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন দ্য ফিন্যান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম এ আজিজ। তিনি বলেন, ড. ইউনূসকে আমি জাতীয় সম্পদ মনে করি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পরে তিনি আপাদমস্তক ব্যর্থ হয়েছেন। এই কাজটি উনার না।
এটা স্বীকার করতেই হবে।

০৬:০৭ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ২৪৪ জন গ্রেপ্তার

রাজধানীতে ঝটিকা মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪৪ জন নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় তাঁদের কাছ থেকে ১৪টি ককটেল ও ৭টি ব্যানার উদ্ধার করা হয়েছে।

 

০৭:৫১ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৫ বুধবার

‘এই সময়’কে সাক্ষাৎকার দেননি মির্জা ফখরুল, বিবৃতিতে বিএনপি

ভারতের গণমাধ্যম ‘এই সময়’-এ প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারকে সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া বলে আখ্যা দিয়েছে দলটি। আজ বৃহস্পতিবার দলীয় বিবৃতিতে বিএনপি বলছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি।

 

০৬:৪৪ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৫ বুধবার

নিউইয়র্কে মির্জা ফখরুলকে কেউ লাঞ্ছিত করেননি: রিজভী

নিউইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেউ লাঞ্ছিত করেননি বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, নিউইয়র্কে মির্জা ফখরুলকে কেউ লাঞ্ছিত করেননি। তাকে নিয়ে নানা অপপ্রচার শুরু হয়েছে। সবকিছু মিথ্যা ও ভিত্তিহীন ও মনগড়া।

 

০৬:২৪ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৫ বুধবার

পরগাছার ওপর দাঁড়িয়ে শিকড়হীন রাজনীতি করছে জামায়াত : রনি

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, জামায়াতে ইসলামী শিকড়হীনভাবে রাজনীতি করছে, যেন একটি পরগাছা।

 

০৮:৪৫ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুতির ঘাটতি নেই: ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন দুর্গাপূজা চলাকালে যে কোনো ধরনের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচ্ছিন্ন ঘটনা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘পূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় রয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’

 

০৭:১৪ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

সিপিবির ত্রয়োদশ কংগ্রেস সমাপ্ত, আসছে নতুন নেতৃত্ব

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র চার দিনব্যাপী ত্রয়োদশ কংগ্রেস (জাতীয় সম্মেলন) শেষ হয়েছে। কাউন্সিলের সর্বশেষ অধিবেশনে সারা দেশ থেকে আসা প্রতিনিধিদের ভোটে ৪৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়েছে। আগামীকাল বুধবার কেন্দ্রীয় কমিটির সভায় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে দায়িত্ব বণ্টন হবে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদগুলোতে নতুন নেতৃত্ব আসছে বলে জানা গেছে।

 

০৬:৫১ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

বিএনপিকে টার্গেট করে নতুন বয়ান তৈরি হচ্ছে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘বিএনপিকে টার্গেট করে নতুন অপপ্রচার চালানো হচ্ছে। ৫ আগস্টের পর থেকে নতুন বয়ান তৈরি করে বিএনপিকে টার্গেট করা হচ্ছে। আমরা এখনো নানা অপপ্রচার ও অপতথ্যের শিকার হচ্ছি।’

০৬:৩৯ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরিতে ২১ বার অগ্ন্যুৎপাত, ছড়িয়ে পড়ছে ছাই

ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের ফ্লোরেস দ্বীপের মাউন্ট লেওটোবি লাকি-লাকি আগ্নেয়গিরিতে ধারাবাহিকভাবে অগ্ন্যুৎপাত ঘটছে। গত শনিবার সন্ধ্যা থেকে সোমবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত কমপক্ষে ২১টি অগ্ন্যুৎপাত রেকর্ড করা হয়েছে।

 

০৭:৩০ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৫ সোমবার

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি।

 

০৭:১০ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৫ সোমবার

শেয়ারবাজারে ঢালাও দরপতন, লেনদেন নেমেছে ৫০০ কোটির ঘরে

এ পরিস্থিতিতে সোমবার শেয়ারবাজারে লেনদেনের শুরুতে ব্যাপক অস্থিরতা দেখা যায়। কয়েক দফায় সূচকের উত্থান-পতন হয়। তবে লেনদেনের শেষদিকে ঢালাও দরপতন হয়। এতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমার পাশাপাশি সবকটি মূল্যসূচক কমেই দিনের লেনদেন শেষ হয়।

 

০৭:০২ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৫ সোমবার

১৫০ আসনে এনসিপির জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে

১৫০টি আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

 

০৬:৩১ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৫ সোমবার

বিএনপি ব্যাকগ্রাউন্ড থাকলেই তাকে সরিয়ে দেওয়া হচ্ছে : রিজভী

ছাত্রদলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রশাসনের অনেক কর্মকর্তাকে গুরুত্বহীন করে একটি বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে ডিসি-এসপি বানানো হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

০৬:২০ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৫ সোমবার

বিশ্ববিদ্যালয় এতিমখানা নয় যে খাট-ডাইনিং টেবিল দেবেন: রিজভী

জামায়াত ও শিবিরকে ইঙ্গিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বরাবরই আমরা দেখছি তাদের কর্মকাণ্ড হলো রাষ্ট্রের মধ্যে আরেকটা রাষ্ট্র করা। আবার হলগুলোতে লোহার খাট দিয়েছে। এটা কি রাজনৈতিক কোনো সংগঠন কিংবা ডাকসুর দায়িত্ব? সর্বোচ্চ শিক্ষার্থীদের দাবি আদায়ে উপাচার্যের সঙ্গে কথা বলতে পারে। বিশ্ববিদ্যালয় এতিমখানা নয়, এখানে ১০০ লোহার খাট দেবেন, খাবারের ডাইনিং টেবিল দেবেন।

 

০৬:৪৭ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৫ রোববার

বিএনপির নেতাদের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক

বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছে ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল।রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।

০৬:১৭ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৫ রোববার

জোট গঠন দোষ হলে অধিকাংশ দলই দোষী: জাপা নেতা আনিসুল

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ‘আজকে যেমন জামায়াত, হেফাজত, ইসলামী আন্দোলন একধরনের জোট গঠনের চেষ্টা করছে। নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টিও জোট গঠন করেছিল। জোট গঠন করা যদি দোষ হয়, সে দোষে বাংলাদেশের অধিকাংশ দলই দোষী।’

 

০৭:৪৬ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৫ শনিবার

দলের নাম ভাঙিয়ে ব্যক্তিস্বার্থ হাসিল করা যাবে না : তারেক রহমান

বিএনপির ভারপ্রপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যেকোনে মূল্যে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ যেন দলের নাম ভাঙিয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আর দলীয় সিদ্ধান্ত সবাইকে মেনে নিতে হবে। ​​​​​​​

০৭:০১ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৫ শনিবার

বিদেশি ঋণ ছাড়ালো ১১২ বিলিয়ন ডলার

চলতি ২০২৫ এর জুন শেষে দেশের মোট বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে ১১২ দশমিক ১৬ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১১ হাজার ২১৬ কোটি ডলার।

 

০৮:০৪ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার