বৃহত্তর সুন্নি জোট থেকে ৩০০ আসনে প্রার্থী দেওয়া হবে: তাহেরী
আগামী জাতীয় নির্বাচনে বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে দেশের সব কটি সংসদীয় আসনে প্রার্থী দেওয়া বলে জানিয়েছেন ইসলামী বক্তা গিয়াস উদ্দিন তাহেরী। আজ সোমবার বেলা দুইটায় সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
০৬:৪১ পিএম, ২৪ নভেম্বর ২০২৫ সোমবার
বিএনপি স্বাধীন গণমাধ্যম তৈরি করতে চায় : মির্জা ফখরুল
বিএনপি সরকার গঠন করতে পারলে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনকে অগ্রাধিকার ভিত্তিতে দেখা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
০৫:৪১ পিএম, ২৪ নভেম্বর ২০২৫ সোমবার
বন্দর নিয়ে বিদেশিদের সঙ্গে চুক্তি বাতিল না হলে যমুনা ঘেরাও
আগামী ৩ ডিসেম্বরের মধ্যে বিদেশি কোম্পানির সঙ্গে দেশের বন্দরসংশ্লিষ্ট চুক্তি বাতিল না হলে ৪ ডিসেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট।
০৪:৫১ পিএম, ২৪ নভেম্বর ২০২৫ সোমবার
জীবনরক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করবে সরকার:হাইকোর্টের পূর্ণাঙ্গ
জীবনরক্ষাকারী ওষুধের মূল্য নির্ধারণে সরকারই চূড়ান্ত কর্তৃপক্ষ—এ কথা স্পষ্ট করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। সোমবার (২৪ নভেম্বর) প্রকাশিত এ রায়ে আদালত বলেন, এসব গুরুত্বপূর্ণ ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা কোনোভাবেই উৎপাদনকারী প্রতিষ্ঠানের হাতে থাকতে পারে না।
০৪:২৯ পিএম, ২৪ নভেম্বর ২০২৫ সোমবার
ক্ষমতায় গেলে অসচ্ছল ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেবে বিএনপি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আর্থিকভাবে পিছিয়ে থাকা ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে আমরা সেই পরিকল্পনা নিয়েছি।
০৭:০৯ পিএম, ২৩ নভেম্বর ২০২৫ রোববার
মানিকগঞ্জে বাউলশিল্পী আবুল সরকারের ভক্তদের ওপর হামলা, আহত ৪
মানিকগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার বাউলশিল্পী আবুল সরকারের ভক্ত-অনুরাগীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিন ভক্ত-অনুরাগীসহ মোট চারজন আহত হয়েছেন।
০৬:৩০ পিএম, ২৩ নভেম্বর ২০২৫ রোববার
প্রশাসন আমাদের কথায় উঠবে-বসবে-গ্রেপ্তার করবে: শাহজাহান চৌধুরী
জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, জামায়াতে ইসলামীর জন্য আজকের এই সুযোগ ভবিষ্যতে আর আসবে না। (দেশের) দুর্নীতির টাকা বাদ দেন, পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তান থেকে বস্তা বস্তা টাকা দেশে ঢুকবে। আর অস্ত্র ঢুকবে। আমাদের আমিরে জামায়াত যদি থাকতেন, তাহলে আমি বলতাম, নির্বাচন শুধু জনগণকে দিয়ে নয়। আমি ন্যাশনালি বলব না, যার যার নির্বাচনী এলাকায়, যারা আছে প্রশাসনে যারা আছে, তাদেরকে অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে।
০৫:০৭ পিএম, ২৩ নভেম্বর ২০২৫ রোববার
অনুমোদন না নিয়ে যে যেভাবে পারছে দালান তৈরি করছে : রিজভী
অনুমোদন না নিয়ে যে যেভাবে পারছে দালান তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ভূমিদস্যুরা ঢাকা শহরের খাল-বিল ও নদী ধ্বংস করেছে। অনুমোদন না নিয়ে যে যেভাবে পারছে, তলার পর তলা উঠিয়ে দালান তৈরি করছে। কিন্তু সেদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কোনো নজর নেই।
০৪:৫৬ পিএম, ২৩ নভেম্বর ২০২৫ রোববার
আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল
২০২৫-২৬ কর বছরে ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
০৪:৩৭ পিএম, ২৩ নভেম্বর ২০২৫ রোববার
ভূমিকম্পে হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক
ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় ঘরবাড়ি ধসে এবং অন্য দুর্ঘটনায় হতাহতের খবরে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
০৭:৫২ পিএম, ২১ নভেম্বর ২০২৫ শুক্রবার
মেয়েদের আইপিএল নিলামে বাংলাদেশের মারুফা, স্বর্ণা ও রাবেয়া
মেয়েদের আইপিএল নামে পরিচিত উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লুপিএল) ২০২৬ আসরের নিলামে আছেন তিন বাংলাদেশি। তাঁরা হচ্ছেন পেসার মারুফা আক্তার, অলরাউন্ডার স্বর্ণা আক্তার ও লেগ স্পিনার রাবেয়া খান। ২৭ নভেম্বর দিল্লিতে এই নিলাম অনুষ্ঠিত হবে।
০৬:৪৭ পিএম, ২১ নভেম্বর ২০২৫ শুক্রবার
ভূমিকম্পের সতর্কবার্তা স্মার্টফোনে পাবেন যেভাবে
আজ শুক্রবার সকালে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কবার্তা পাওয়া গেলেও ভূমিকম্পের আগাম সতর্কবার্তা পাওয়া যায় না। তবে ভূপৃষ্ঠের কম্পন পর্যালোচনা করে ভূমিকম্প হওয়ার সময় সতর্কবার্তা পাঠিয়ে থাকে গুগলের আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমসহ বেশ কয়েকটি অ্যাপ।
০৫:৫০ পিএম, ২১ নভেম্বর ২০২৫ শুক্রবার
ভূমিকম্পের জেরে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ উৎপাদন বিঘ্নিত
সকালে আঘাত হানা ভূমিকম্পের কারণে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ উৎপাদন বিঘ্নিত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
০৫:৩৭ পিএম, ২১ নভেম্বর ২০২৫ শুক্রবার
ভূমিকম্পে দুই শিশুসহ নিহত ৬, আহত শতাধিক
রাজধানীসহ সারাদেশে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে শুক্রবার (২১ নভেম্বর) এখন পর্যন্ত ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঢাকায় ৩ জন, নারায়ণগঞ্জে ১ জন এবং নরসিংদীতে ২ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে বহু মানুষ আহত হয়েছেন এবং বেশ কয়েকটি ভবন ও স্থাপনায় ফাটল দেখা গেছে।
০৫:২৮ পিএম, ২১ নভেম্বর ২০২৫ শুক্রবার
আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে
আগামী ৩ থেকে ৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে বলে জানিয়েছেন আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
০৭:০২ পিএম, ২০ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার
নারীর নিরাপত্তা ও ক্ষমতায়ন অদম্য বাংলাদেশের অঙ্গীকার:তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এটা অস্বীকার করার উপায় নেই যে, দৈনন্দিন কাজকর্ম থেকে শুরু করে বৈশ্বিক অঙ্গনে রাষ্ট্রগুলোর পারস্পরিক সম্পর্ক পর্যন্ত; ডিজিটাল বিশ্ব এখন আমাদের জীবনের প্রতিটি অংশকে প্রভাবিত করছে। প্রযুক্তি যে গতিতে বিশ্ব এবং বাংলাদেশ উভয়কেই বদলে দিয়েছে, তা আমাদের কেউই উপেক্ষা করতে পারে না।
০৫:৪২ পিএম, ২০ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার
এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে : বিএনপি
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। আজ সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন।
০৫:৩০ পিএম, ১৮ নভেম্বর ২০২৫ মঙ্গলবার
আমি ক্ষুব্ধ, আমি কষ্ট পাচ্ছি: শেখ হাসিনার আইনজীবী
মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে রায়ের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন।
০৫:৪৭ পিএম, ১৭ নভেম্বর ২০২৫ সোমবার
গাড়িতে আগুন ও ককটেল নিক্ষেপ করলে গুলির নির্দেশ:ডিএমপি কমিশনার
যারা মানুষ, পুলিশ ও যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করবে, তাদের ওপর গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ রোববার সন্ধ্যায় তিনি প্রথম আলোকে এ নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন।
০৯:০৬ পিএম, ১৬ নভেম্বর ২০২৫ রোববার
গণভোট নিয়ে সরকারকে জনমনের সংশয় দূর করতে হবে : গোলাম পরওয়ার
গণভোট নিয়ে জনমনের সংশয় দূর করতে অন্তর্বর্তীর সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপম মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, জুলাই সনদে যেসব বিষয়ে অস্পষ্টতা রয়েছে, সেগুলো
০৬:১২ পিএম, ১৬ নভেম্বর ২০২৫ রোববার
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১৩৯
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৩৯ জন।
০৫:৪৭ পিএম, ১৬ নভেম্বর ২০২৫ রোববার
জনগণের ভোটাধিকার নিশ্চিত করা গেলে দেশে শান্তি ফিরে আসবে:
নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা গেলে দেশে শান্তি ফিরে আসবে। তার দাবি, অতীতে নির্বাচন কমিশন সরকারের ‘মন্ত্রী’ হিসেবে কাজ করেছে, তবে এবার ইসির সামনে আস্থা ফিরিয়ে আনার সুযোগ রয়েছে।
০৫:৩৯ পিএম, ১৬ নভেম্বর ২০২৫ রোববার
শেখ হাসিনার রায় ঘিরে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল
শেখ হাসিনার রায়কে ঘিরে দেশে আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, একটি মহল পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে এবং একই সঙ্গে নির্বাচন বিলম্বিত করার পাঁয়তারা চলছে।
০৫:১৭ পিএম, ১৬ নভেম্বর ২০২৫ রোববার
কোনো অপশক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না : আইজিপি
পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আগামী জাতীয় নির্বাচন বানচাল করার সক্ষমতা কোনো অপশক্তির নেই। মানুষ নির্বাচনমুখী এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।
০৭:১৪ পিএম, ১৫ নভেম্বর ২০২৫ শনিবার




















































































