ঢাকা, ০১ ফেব্রুয়ারি, ২০২৬ || ১৯ মাঘ ১৪৩২
Breaking:
আমি এটুকু বলতে পারি, তারা একটি চুক্তি করতে চায়: ইরান প্রসঙ্গে ট্রাম্প      নয় মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ পরিবেশ সুরক্ষায় সরকারের সিদ্ধান্ত     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয় : মির্জা ফখরুল        তুমি তো চাঁদপুর থেকে সেদিন আসছো ঢাকায়:পাটওয়ারীর উদ্দেশ্যে মির্জা আব্বাস     
১৭০

আমরা এখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করিনি : নুর

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৫  

আমরা এখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করিনি : নুর

আমরা এখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করিনি : নুর


গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আমরা এখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করিনি। আগামীতে আমরা যাদের সঙ্গে জোট করব—তারা সমাজ এবং রাষ্ট্রব্যবস্থা নিয়ে দেশের পরিবর্তনের প্রশ্নে তাদের অবস্থান কী, রাষ্ট্র সংস্কার, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে তারা কী অবস্থান নেবে—এসব বিষয়ে পরিষ্কার হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নেব আমরা কোনো দলের সঙ্গে জোট করব কি না।

শুক্রবার (৭ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ যুব অধিকার পরিষদের আয়োজন ‘তারুণ্যের রাজনৈতিক সমাবেশ’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, নির্বাচন হলে একটি সরকার পাঁচ বছরের জন্য স্থায়ী হয়ে যায়।তাই ভোট দেওয়ার ক্ষেত্রে আগামী পাঁচ বছর আপনারা দেশের ভবিষ্যৎ কাদের হাতে তুলে দেবেন, তা বুঝেশুনে সিদ্ধান্ত নিতে হবে।

তিনি বলেন, নারায়ণগঞ্জ একটি শিল্প এলাকা। এই এলাকার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে শামীম ওসমান ও তার লোকজন চাঁদা আদায় করত। তারা চলে গেলেও এই সব প্রতিষ্ঠান থেকে চাঁদা এখনো বন্ধ হয়নি, কারা এখন চাঁদা নিচ্ছে।
২০২৪ সালের গণ-অভ্যুত্থান বিষয়ে তিনি বলেন, আমরা যেই রক্ত ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে দিয়েছি আর কোনো রক্ত আমরা দিতে চাই না। সেই চেতনায় বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করতে হবে। গত ৫০ বছর বিভিন্ন সময়ে আমরা স্বৈরাচার শাসকদের বন্দুকের নলের সামনে যেই রক্ত দিয়েছি তার প্রকৃত লক্ষ্য আদায় হয়নি। কিন্তু এবারের রক্ত আমরা কোনোভাবেই বৃথা যেতে দেব না।







মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত