প্রিবুকিং শুরু স্যামসাং গ্যালাক্সি ট্যাব এসের
অনলাইন ডেস্ক
স্যামসাংয়ের নতুন ট্যাবলেট গ্যালাক্সি ট্যাব এস বাজারে আসছে । আগস্টের প্রথম সপ্তাহ থেকে এটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। তবে বাজারে আসার আগেই শুক্রবার থেকে প্রযুক্তিবিশ্বের নতুন এ সংযোজনটির প্রিবুকিং শুরু হয়েছে বাংলাদেশে স্যামসাং নির্ধারিত ৫০টিরও বেশি স্টোরে। দুইটি মডেলে পাওয়া যাবে স্যামসাংয়ের নতুন এ ট্যাবটি। এর একটি ১০ দশমিক ৫ ইঞ্চি এবং অন্যটি ৮ দশমিক ৪ ইঞ্চি। ঢাকা এবং চট্টগ্রামের শীর্ষ ১০টি স্যামসাং স্মার্টফোন ক্যাফেতে গিয়ে দেখেও নেওয়া যাবে নতুন এ ট্যাবটি।
গ্যালাক্সি ট্যাব এস প্রিবুকিং করতে জমা দিতে হবে ৬ হাজার টাকা। ট্যাব এস ১০.৫ এবং ট্যাব এস ৮.৪ প্রতিটির জন্য প্রথম ১০০ জন একটি ফ্রি প্রিমিয়াম বুক কভার পাবেন।
এ ট্যাবে থাকছে সুপার অ্যামলয়েড ডিসপ্লে যা ট্যাবটিকে দারুণ আকর্ষণীয় করেছে। এ ছাড়াও ব্রাউজিং, গেমিং, ভিডিওর অপশন আছে। দুইটি ট্যাবেই আছে অ্যান্ড্রয়েড ৪.৪ কিট ক্যাট, ৩ জিবি র্যাম। উভয় ট্যাবেই আছে দারুণ ছবি তোলার জন্য এলইডি ফ্ল্যাশসহ ৮ মেগাপিক্সেল ক্যামেরা। আরও আছে স্বজন ও বন্ধুদের সঙ্গে সেলফি তোলার জন্য ২.১ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
এতে আছে ১৬জিবি স্টোরেজ যা ১২৮ জিবি পর্যন্ত প্রসারিত হয়, এতে আগের চেয়ে আরও বেশি ফটো ও ভিডিও রাখা যাবে। এ ছাড়া ওয়াইফাই ৮০২.১১ এ/বি/জি/এন/এসি সুবিধা আছে এ ট্যাবে। এতে করে ক্রেতারা মিমো, আইআর, এলইডি এবং ইউএসবি ২.০ ওটিজি দিয়ে দ্রুতগতির ইন্টারনেট সেবা পেতে পারেন। ট্যাব এস ১০.৫ এবং ৮.৪ এর আছে যথাক্রমে ৭,৯০০ এমএএইচ এবং ৪,৯০০ এমএএইচ ব্যাটারি, যা দীর্ঘসময় ধরে অবিচ্ছিন্ন থাকতে সাহায্য করে।
বুক করার জন্য ক্রেতারা স্যামসাংয়ের ওয়েবসাইটে যেতে পারেন অথবা ০৯৬১২-৩০০-৩০০ নম্বরে ফোন করে নিজের নিকটস্থ স্যামসাং স্মার্টফোন ক্যাফেটি কোথায় তা জানতে পারবেন। প্রিবুকিং অফারটি জুলাই মাসের শেষ পর্যন্ত চলবে।
স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস ১০.৫ এবং গ্যালাক্সি ট্যাব এস ৮.৪ পাওয়া যাবে যথাক্রমে ৬৩ হাজার এবং ৫৩ হাজার টাকায়।
- তথ্য প্রযুক্তির মতো দেশ এগিয়ে যাচ্ছে:জুনায়েদ আহমেদ পলক
- গড়ে তুলুন আদর্শ লিঙ্কএডিন প্রোফাইল চাকরি দাতাদের চোখে পড়তে
- আইফোন ৬ ও ৬ প্লাস বাজারে এলো
- আপনি বিখ্যাত কি না ,গুগলে যেভাবে বুঝবেন
- গুগল নারী ও সংখ্যালঘুদের সুযোগ দেবে
- প্রিবুকিং শুরু স্যামসাং গ্যালাক্সি ট্যাব এসের
- নতুন ই-কমার্স সাইট ইনপেসবাজার চালু হলো !
- ভার্চুয়াল নারী কর্টানা ফেসবুক-টুইটার থেকে তথ্য নিয়ে ভবিষ্যদ্বাণী করছে
- বাংলাদেশ আইটিপিইসির সদস্যপদ পেল
- ফোনকল যেভাবে রেকর্ড করবেন
- করোনার সর্বশেষ তথ্য জানতে হোয়াটসঅ্যাপভিত্তিক ‘ইনফোবট’ চালু
- একজোট গুগল-নোভার্টিস স্মার্ট কন্টাক্ট লেন্স বানাতে
- প্রত্যাহার হচ্ছে মোবাইল ফোনে কথা বলায় বর্ধিত কর
- করোনা সচেতনায় ইয়াং বাংলার অনলাইন সেমিনার
- উইন্ডোজ ৮.১ ব্যবহারকারীদের যে বিষয় গুলো জানা উচিত




























































