ঢাকা, ১৬ মার্চ, ২০২৬ || ২ চৈত্র ১৪৩২
Breaking:
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ২২৩ নারী ও ২০২ শিশু      সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  কথা বলার জন্য বিরোধী দলকে পর্যাপ্ত সুযোগ দেয়া হচ্ছে: হুইপ দুলু        লাইলাতুল কদর উপলক্ষ্যে বিশ্বের সকল মুসলমানকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী     
২৭৯৫

নতুন ই-কমার্স সাইট ইনপেসবাজার চালু হলো !

অনলাইন

প্রকাশিত: ৬ মে ২০১৪   আপডেট: ১৫ মে ২০১৪

নতুন ই-কমার্স ওয়েবসাইট ইনপেসবাজার ডট কম চালু হয়েছে। বিপণন সেবাদাতা প্রতিষ্ঠান ইনপেস এর উদ্যোক্তা। রাজধানীর একটি সম্মেলন কেন্দ্রে গত ৩০ এপ্রিল ইনপেস বাজারের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আনন্দ কম্পিউটার্সের প্রধান নির্বাহী মোস্তাফা জব্বার। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি এ এইচ এম মাহফুজুল আরিফ, সাবেক সভাপতি ফয়েজউল্ল্যাহ খান, বিসিএস কম্পিউটার সিটির সাধারণ সম্পাদক এ এম এ কামরুজ্জামান, কমপিউটার বিচিত্রার প্রতিষ্ঠাতা ভূঁইয়া ইনাম লেনিন, সি-নিউজের সম্পাদক ও প্রকাশক রাশেদ কামাল, ডিজিটাল সময়ের সম্পাদক খালেদ সাইফুল্যাহ প্রমুখ।

অনুষ্ঠানে ইনপেসবাজার ডট কমের প্রধান নির্বাহী মো. কামরুল আহসান বলেন, এ সাইটটি থেকে ক্রেতারা তথ্যপ্রযুক্তি, ডিজিটাল লাইফস্টাইল, ঘর-গেরস্থালির পণ্য, ভোগ্যপণ্য, বৈদ্যুতিক ও ইলেকট্রনিকস, পোশাক-আশাক ইত্যাদি ক্রয় করতে পারবেন। এ ছাড়া ক্রেতাদের চাহিদা অনুযায়ী নতুন নতুন পণ্যও যোগ করা হবে ইনপেসবাজারে।

আরও পড়ুন
তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত