ইসিতে ইউএনওর বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগ
মুক্তআলো২৪.কম
ইসিতে ইউএনওর বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মো. আবুবকর সরকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনেছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টা পর রাতে নিজ এলাকার এক নির্বাচনী জনসভা থেকে তিনি প্রশাসনের প্রতি কড়া বার্তাও দিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসন থেকে লড়তে যাওয়া রুমিন ফারহানা প্রধান নির্বাচন কমিশনারের দেওয়া অভিযোগে উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে তার নির্বাচনী এলাকায় গুরুতর অনিয়ম পরিলক্ষিত হচ্ছে। এ বিষয়ে ইউএনওর দৃষ্টি আকর্ষণ করে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে অসৌজন্যমূলক ও অসহযোগিতামূলক আচরণ করেন।
এর আগেও অনেকবার বিএনপি দলীয় জোট প্রার্থীর নানা অনিয়ম আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ইউএনওর দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।
অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার হওয়া ওই নেত্রী আরো উল্লেখ করেন, ইউএনওর পক্ষপাতমূলক আচরণের কারণে সরাইল উপজেলায় সুষ্ঠু ভোট হবে না বলে তিনি আশঙ্কা করছেন। ইউএনওর বিরুদ্ধে দুদকে অভিযোগ দায়ের করা আছে উল্লেখ করে অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের কালী শিমুল গ্রামে আয়োজিত নির্বাচনী জনসভায় রুমিন ফারহানা বলেন, ‘আমাদের এই সরকার নিরপেক্ষ, নির্দলীয় সরকার।
এই সরকারের সময় আমি পুলিশ প্রশাসনকে বলব—আপনারা নিরপেক্ষ থাকেন। কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব করবেন না। কোনো প্রার্থীর প্রতি পক্ষপাতিত্ব করবেন না। আমরা হাসিনার আমলের পুনরাবৃত্তি দেখতে চাই না।
তিনি আরো বলেন, ‘প্রশাসনকে বলব, জনবান্ধব আচরণ করেন। আমলা হইছেন মানে রাজা হইয়া যান নাই। মাথায় রাখবেন, আমাদের মতো সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় কিন্তু আপনাদের বেতন হয়। সুতরাং সাধারণ মানুষের সঙ্গে কথা বলার সময় ভদ্রভাবে, নম্রভাবে তাদের যা সমস্যা আইন অনুযায়ী সমাধান করার দায়িত্ব আপনাদের। পুলিশ, প্রশাসন, বড় দলগুলোর সবাইকে বলতে চাই—মানুষের ক্ষমতা ৫ আগস্ট, ২০২৪-এ দেখেছেন।
সুতরাং মানুষকে ক্ষেপাবেন না। মানুষের রায়ের বিরুদ্ধে যাবেন না। মানুষের প্রতিনিধিকে ফাউল করে সরানোর চেষ্টা করবেন না। এ চেষ্টা যদি কেউ করে তাহলে এর দাঁতভাঙা জবাব আমার এলাকার মানুষ দিয়ে দেবে।’
- পাবনা ১
জনপ্রিয়তার শীর্ষে এ্যাড.শামসুল হক টুকু এমপি - আওয়ামী লীগের সংসদীয় দলের সভা বুধবার
- বিচার চাইলেন মেয়ে খালেদ মোশাররফ হত্যার
- বাংলার কৃষক-শ্রমিক-মেহনতী জনতার সাথে নৌকা কখনো বেঈমানী করে নাই:
- শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত : হাছান মাহমুদ
- দেশের উন্নতিতে ঈর্ষান্বিত খালেদা জিয়া : রেলমন্ত্রী
- জোটে পাল্টাপাল্টি বহিষ্কার বিএনপি-জামায়াত টানাপড়েন
- পাল্টা কমিটি ঘোষণা শ্রমিক দলের বিদ্রোহীদের
- প্রচার হয়নি সরকারের উন্নয়নের খবর: গওহর রিজভী
- ফের জামায়াতের হরতাল রোববার সকাল থেকে !
- বিএনপি বিলীন হয়ে যাবে আগামী নির্বাচনের আগেই: এরশাদ
- সরকারের নিয়ন্ত্রণে চলে যাবে বিচার বিভাগ
- শ্রমিক ছাঁটাই থেকে বিরত থাকুন: ওবায়দুল কাদের
- কোন অন্যায় করেননি বঙ্গবন্ধু জয় পাকিস্তান বললেও :মান্না
- কোনো ভূমিকা নেই মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের
















































