ঢাকা, ০১ ফেব্রুয়ারি, ২০২৬ || ১৯ মাঘ ১৪৩২
Breaking:
ফেব্রুয়ারিতে যে ২ দিন বন্ধ থাকবে ব্যাংক      ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনে গুরুত্বারোপ সেনাপ্রধানের        যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে বিভাজন করতে চায় : সালাহউদ্দিন        সিইসির সঙ্গে বৈঠক ভোটার মাইগ্রেশন অস্বাভাবিক : নজরুল ইসলাম     
১৯৫

১০৪ জনকে নিয়ে প্রধান উপদেষ্টা পিকনিক করতে গেছেন : মেজর হাফিজ

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫  

১০৪ জনকে নিয়ে প্রধান উপদেষ্টা পিকনিক করতে গেছেন : মেজর হাফিজ

১০৪ জনকে নিয়ে প্রধান উপদেষ্টা পিকনিক করতে গেছেন : মেজর হাফিজ


প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অপ্রাসঙ্গিকভাবে ১০৪ সদস্য নিয়ে পিকনিক করতে জাতিসংঘে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। দুর্বল দেশের অর্থনীতিতে এটি মানানসই নয় বলেও মন্তব্য তার।

আজ সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্মের আয়োজনে ‘জাতীয় সংসদ নির্বাচন বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মেজর হাফিজ বলেছেন, ১০৪ জনকে নিয়ে তিনি (প্রধান উপদেষ্টা) কেন জাতিসংঘে গেলেন।১০ মিনিটের একটা ভাষণ দেবেন সেখানে। আমি জাতিসংঘে দুবার গিয়েছি। এই ধরনের মিটিংয়ে আমি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছি। এখানে একটা মেটো বক্তৃতা দেয় ১০ মিনিটের, এটা কেউ শোনে কেউ শোনে না।
হাফিজ উদ্দিন বলেন, সফলতা পান বা না পান, ব্যয় সংকোচন আগে করতে হবে। ১০৪ জনকে নিয়ে তিনি কেন জাতিসংঘে যাবেন? এটা বাংলাদেশের জনগণের দেওয়া অর্থের অপচয়। ১০৪ জনকে নিয়ে এইভাবে পিকনিক করতে যাওয়া বাংলাদেশের মতো দুর্বল অর্থনীতির দেশের জন্য মানানসই নয়।








মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত