ঢাকা, ২১ মার্চ, ২০২৬ || ৬ চৈত্র ১৪৩২
Breaking:
দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর        আগামীকাল পবিত্র ঈদুল ফিতর     
২৮৭

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

প্রকাশিত: ৬ মার্চ ২০২৫  


হাসপাতালে চারদিন চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল থেকে বাসায় আসেন মির্জা ফখরুল। 

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদের দলের মহাসচিব এখন সুস্থ হয়েছেন।
গত রবিবার হঠাৎ অসুস্থ হয়ে মির্জা ফখরুল ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। 

এদিকে, আজ বৃহস্পতিবার ঢাকায় একটি পাঁচতারা হোটেলে কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করছে বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ইফতার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন।

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত