ঢাকা, ০১ ফেব্রুয়ারি, ২০২৬ || ১৯ মাঘ ১৪৩২
Breaking:
আমি এটুকু বলতে পারি, তারা একটি চুক্তি করতে চায়: ইরান প্রসঙ্গে ট্রাম্প      নয় মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ পরিবেশ সুরক্ষায় সরকারের সিদ্ধান্ত     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয় : মির্জা ফখরুল        তুমি তো চাঁদপুর থেকে সেদিন আসছো ঢাকায়:পাটওয়ারীর উদ্দেশ্যে মির্জা আব্বাস     
২৭৫

‘হাতি’ প্রতীকে নতুন দল হিসেবে নিবন্ধন পেল বাংলাদেশ রিপাবলিকান

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫  

‘হাতি’ প্রতীকে নতুন দল হিসেবে নিবন্ধন পেল বাংলাদেশ রিপাবলিকান পার্টি

‘হাতি’ প্রতীকে নতুন দল হিসেবে নিবন্ধন পেল বাংলাদেশ রিপাবলিকান পার্টি


আদালতের আদেশে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি)। দলটির নির্বাচনী প্রতীক নির্ধারণ করা হয়েছে ‘হাতি’।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশন (ইসি) ভবনে বিআরপির চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয়ের হাতে নিবন্ধন সনদ তুলে দেন ইসির কর্মকর্তারা।

ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন ১১১২২/২০১৮–এর রায়ের আলোকে গত ২৩ জুলাইয়ের আদেশের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী বিআরপিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়া হয়েছে।

দলটির প্রধান কার্যালয় ৮৮/১ শহীদ ফারুক রোড (৩য় তলা), দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা–১২০৪-এ অবস্থিত। নিবন্ধন নম্বর ৫৭ এবং দলটির জন্য ‘হাতি’ প্রতীক সংরক্ষিত রাখা হয়েছে।
নিবন্ধন সনদ হাতে পেয়ে বিআরপির চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয় বলেন, “গণতন্ত্রের বিজয় হয়েছে। আমি ন্যায়বিচার পেয়েছি। এখন জনগণের কল্যাণে রাজনীতি করতে চাই।”








মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত