ঢাকা, ০১ ফেব্রুয়ারি, ২০২৬ || ১৯ মাঘ ১৪৩২
Breaking:
ফেব্রুয়ারিতে যে ২ দিন বন্ধ থাকবে ব্যাংক      ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনে গুরুত্বারোপ সেনাপ্রধানের        যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে বিভাজন করতে চায় : সালাহউদ্দিন        সিইসির সঙ্গে বৈঠক ভোটার মাইগ্রেশন অস্বাভাবিক : নজরুল ইসলাম     
১৮৮

সরকারের দায়িত্ব নেওয়ার পর ড. ইউনূস আপাদমস্তক ব্যর্থ : এম এ আজিজ

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫  

সরকারের দায়িত্ব নেওয়ার পর ড. ইউনূস আপাদমস্তক ব্যর্থ : এম এ আজিজ

সরকারের দায়িত্ব নেওয়ার পর ড. ইউনূস আপাদমস্তক ব্যর্থ : এম এ আজিজ


অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর ড. মুহাম্মদ ইউনূস আপাদমস্তক ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন দ্য ফিন্যান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম এ আজিজ। তিনি বলেন, ড. ইউনূসকে আমি জাতীয় সম্পদ মনে করি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পরে তিনি আপাদমস্তক ব্যর্থ হয়েছেন। এই কাজটি উনার না।এটা স্বীকার করতেই হবে।

সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন টক শোতে উপস্থিত হয়ে এসব কথা বলেন এম এ আজিজ।তিনি বলেন, ‘ড. ইউনূসের পৃষ্ঠপোষকতায় ছাত্ররা সংগঠন করেছে। এই ছাত্ররা এখন মানব পাচারে পর্যন্ত জড়িত হয়েছে।জামালপুরে ধরা পড়ছে। এই ছাত্ররা এখন বিতর্কিত হয়ে গেছে।’

রাষ্ট্র সংস্কারে বিভিন্ন কমিশন করেছে অন্তর্বর্তী সরকার। তবে শিক্ষা সংস্কারে কমিশন না করার সমালোচনা করায় সরকারের সমালোচনা করেছেন এম এ আজিজ।
তিনি বলেন, ‘এত সংস্কার কমিশন করলেন, শিক্ষার কমিশন করলেন না, সংস্কার করলেন না। যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা তৈরি করলেন না।’

তরুণদের বিভিন্ন দুনীতি এবং স্ক্যান্ডালের তথ্য তুলে ধরে এম এ আজিজ বলেন, ‘এটিকে আপনি সরলভাবে দেখলে হবে না। এটা পরিকল্পনার অংশ, আমাদের এই জাতিকে ধ্বংস করার জন্য তরুণ জাতিকে, তরুণ শ্রেণিকে ধ্বংস করা হলো। আমি কিন্তু পরিষ্কার বলছি।
আগামী জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আরো ছাড় দেবে বলে ধারণা এম এ আজিজের।









মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত