ঢাকা, ১৯ মার্চ, ২০২৬ || ৫ চৈত্র ১৪৩২
Breaking:
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী        তেল-গ্যাসের অস্থিরতায় এবার ইরানে মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা        তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদির চিঠি     
১৮৮

যেদিন রাস্তায় নামব, সেদিন বন্দুকও কিছু করতে পারবে না :

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৫  

যেদিন রাস্তায় নামব, সেদিন বন্দুকও কিছু করতে পারবে না : কাদের সিদ্দিকী

যেদিন রাস্তায় নামব, সেদিন বন্দুকও কিছু করতে পারবে না : কাদের সিদ্দিকী


কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘যে আশা ও ভরসা নিয়ে যৌবনে মুক্তিযুদ্ধ করেছিলাম। সেটা আজকে ধূলিসাৎ হতে চলেছে। আমি অবাক হয়েছি, মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশে ১৪৪ ধারা জারি করতে হয়। এটা তো একটা রেকর্ড হয়ে রইল।

আমার মরার জন্য কোনো ভয় নেই, আমি চাই দেশের শৃঙ্খলা থাকুক। যেদিন আমরা রাস্তায় নামব, সেদিন লাঠি না বন্দুকও কিছু করতে পারবে না।’ 

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পূর্বঘোষিত কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের জরুরি সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘যারা ২৪-এ বিজয়ী হয়েছে, তারা যদি এখন এভাবে ব্যর্থ হয়, ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার হয়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য সাধারণ মানুষ এগিয়ে আসবে না।
সেটা আমার ভয়। সে জন্য তাদের সফল হওয়া উচিত ছিল।’বঙ্গবীর বলেন, ‘আমার বাড়ি ধ্বংস করে দিয়ে যদি দেশে শান্তি হয়, আমি তাতেই রাজি। এখন আমার ৮০ বছর বয়স হয়েছে, আমি এখন চলে যেতে পারলে আরো খুশি।

 

 

 

 

 

মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত