ঢাকা, ১৯ মার্চ, ২০২৬ || ৪ চৈত্র ১৪৩২
Breaking:
পরাজিত প্রার্থীদের দায়িত্ব দিয়ে কোটার পক্ষে অবস্থান নিচ্ছে সরকার : জামায়াত      মঙ্গলবার ইরানের ১০ ব্যালিস্টিক মিসাইল-৪৫ ড্রোন ভূপাতিত করার দাবি আমিরাতের      কোথাও যানজট নেই, এবারের ঈদযাত্রা হবে স্বস্তির: সড়ক পরিবহন মন্ত্রী     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার     
১৮৭

বিজয় দিবসের কর্মসূচি স্থগিত করেছে বিএনপি

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫  

বিজয় দিবসের কর্মসূচি স্থগিত করেছে বিএনপি

বিজয় দিবসের কর্মসূচি স্থগিত করেছে বিএনপি


বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকায় এবং তিনি হাসপাতালে ভর্তি থাকায় বিজয় দিবস উপলক্ষে দলের পূর্বঘোষিত সব কর্মসূচি স্থগিত করা হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

রিজভী বলেন, ‘চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে মেডিক্যাল বোর্ড এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে।
’ তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন।

এর আগে শুক্রবার রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে চিকিৎসা চলছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সিঙ্গাপুর, চীনসহ বিভিন্ন দেশের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত আলোচনার ভিত্তিতে হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, ‘হাসপাতালের সামনে অযথা ভিড় না করার অনুরোধ করছি।সবার দোয়ায় তিনি সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ।’
৮০ বছর বয়সী বিএনপি নেত্রী দীর্ঘদিন ধরেই হৃদ্‌রোগ, লিভার সিরোসিস, কিডনি জটিলতা, ডায়াবেটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন।








মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত