ঢাকা, ০১ ফেব্রুয়ারি, ২০২৬ || ১৯ মাঘ ১৪৩২
Breaking:
ফেব্রুয়ারিতে যে ২ দিন বন্ধ থাকবে ব্যাংক      ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনে গুরুত্বারোপ সেনাপ্রধানের        যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে বিভাজন করতে চায় : সালাহউদ্দিন        সিইসির সঙ্গে বৈঠক ভোটার মাইগ্রেশন অস্বাভাবিক : নজরুল ইসলাম     
২৩৯

বিএনপিকে টার্গেট করে নতুন বয়ান তৈরি হচ্ছে : রিজভী

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫  

বিএনপিকে টার্গেট করে নতুন বয়ান তৈরি হচ্ছে : রিজভী

বিএনপিকে টার্গেট করে নতুন বয়ান তৈরি হচ্ছে : রিজভী


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘বিএনপিকে টার্গেট করে নতুন অপপ্রচার চালানো হচ্ছে। ৫ আগস্টের পর থেকে নতুন বয়ান তৈরি করে বিএনপিকে টার্গেট করা হচ্ছে। আমরা এখনো নানা অপপ্রচার ও অপতথ্যের শিকার হচ্ছি।’

তিনি বলেন,  ‘‘১/১১-এর ‘মাইনাস টু’ পরিকল্পনার ব্যর্থতা ঢাকতেই এ ধরনের নতুন বয়ান তৈরি করা হচ্ছে।বিএনপিকে মুছে ফেলার চেষ্টা চলছে।’’

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘যারা নতুন বয়ান তৈরি করে বিএনপিকে মুছে ফেলার চেষ্টা করছেন, তারা কেউ রেহাই পাবেন না যদি শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটে। নিউইয়র্কে যে তাণ্ডব চলেছে সেটিই তার প্রমাণ।
বিএনপি নানাভাবে অপপ্রচার-অপতথ্যের শিকার দাবি করে তিনি বলেন, ‘যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে ফ্যাসিবাদীদের সঙ্গে প্রেম করছেন, সেটা কারো জন্যই মঙ্গল বয়ে আনবে না। ফ্যাসিবাদ যাতে আবার ফিরে না আসে, সেই বিষয়ে সবারই সতর্ক থাকা উচিত।’

অনুষ্ঠানে বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত ২২ পরিবারকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়।




মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত