ঢাকা, ০১ ফেব্রুয়ারি, ২০২৬ || ১৮ মাঘ ১৪৩২
Breaking:
আমি এটুকু বলতে পারি, তারা একটি চুক্তি করতে চায়: ইরান প্রসঙ্গে ট্রাম্প      নয় মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ পরিবেশ সুরক্ষায় সরকারের সিদ্ধান্ত     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয় : মির্জা ফখরুল        তুমি তো চাঁদপুর থেকে সেদিন আসছো ঢাকায়:পাটওয়ারীর উদ্দেশ্যে মির্জা আব্বাস     
১৯৩

ধর্ম দিয়ে রাষ্ট্রকে বিভাজন বিএনপি সমর্থন করে না : ফখরুল

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫  

ধর্ম দিয়ে রাষ্ট্রকে বিভাজন বিএনপি সমর্থন করে না : ফখরুল

ধর্ম দিয়ে রাষ্ট্রকে বিভাজন বিএনপি সমর্থন করে না : ফখরুল


একটি গোষ্ঠী ধর্মের নামে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এখন গভীর ষড়যন্ত্র চলছে। একটি গোষ্ঠী ধর্মের নামে বিভাজন সৃষ্টি করার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপি ধর্মে বিশ্বাসী দল। তবে ধর্ম দিয়ে রাষ্ট্রকে বিভাজন করাকে সমর্থন করে না।

রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি’র ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ফখরুল বলেন, বাংলাদেশে সকল ধর্মের মানুষ একসঙ্গে বাস করবে। বাংলাদেশ সকল ধর্মের মানুষের সমান অধিকার ও সহাবস্থানের রাষ্ট্র।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মূল ভিত্তিও ছিল সবার বাংলাদেশ। তাইতো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্লোগান দিয়েছেন— ‘সবার আগে বাংলাদেশ’। এই স্লোগান ধরে সব ধরনের অপপ্রয়াসকে পরাজিত করে, বিএনপিকেই দেশকে এগিয়ে নিতে হবে।’

১৫ বছর পর দেশে গণতন্ত্র ফিরে আসার সুযোগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল আরো বলেন, ‘সেই পথেও অনেক বাধা আসছে।
বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে। বিএনপিকে নেগেটিভ পলিটিক্যাল পার্টি হিসেবে প্রমাণ করার চেষ্টা চলছে। এটা ভেঙে দিতে হবে। সাইবার ওয়ারে সবাইকে সজাগ থাকতে হবে। তারেক রহমানের নেতৃত্বে একমাত্র বিএনপিই দেশকে সমৃদ্ধ রাষ্ট্রতে পরিণত করবে।










মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত