ঢাকা, ১৯ মার্চ, ২০২৬ || ৫ চৈত্র ১৪৩২
Breaking:
পরাজিত প্রার্থীদের দায়িত্ব দিয়ে কোটার পক্ষে অবস্থান নিচ্ছে সরকার : জামায়াত      মঙ্গলবার ইরানের ১০ ব্যালিস্টিক মিসাইল-৪৫ ড্রোন ভূপাতিত করার দাবি আমিরাতের      কোথাও যানজট নেই, এবারের ঈদযাত্রা হবে স্বস্তির: সড়ক পরিবহন মন্ত্রী     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার     
১৫৩

জুলাই সনদের নামে রাজনীতিতে বিভাজন তৈরি করা হচ্ছে : নুর

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫  

জুলাই সনদের নামে রাজনীতিতে বিভাজন তৈরি করা হচ্ছে : নুর

জুলাই সনদের নামে রাজনীতিতে বিভাজন তৈরি করা হচ্ছে : নুর


জুলাই সনদের নামে এখন রাজনীতিতে বৈষম্য ও বিভাজন তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। 

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের নামে ড. ইউনূস তিনটি দলকে এ ক্যাটাগরিতে স্থাপন করে ছোট দলগুলোর সঙ্গে প্রতারণা করেছেন।’

তার দাবি, এনসিপির কয়েকজন ছাত্রনেতা ছাড়া পুরো ছাত্রসমাজকে দূরে ঠেলে দিয়েছেন ড. ইউনূস।ডিজিটাল মবের চাপে এখন সঠিকভাবে কথা বলাও কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ তার।

এদিকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘নির্বাচিত সরকার বৈধতা না দেওয়া পর্যন্ত জুলাই সনদ বৈধতা পাবে না।’

তার অভিযোগ, নোট অব ডিসেন্ট কেন জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হয়নি, তার ব্যাখ্যা দিতে হবে ঐকমত্য কমিশনকে। সাকি আরো সতর্ক করেন, যদি কারো ওপর কিছু চাপিয়ে দেওয়া হয়, তাহলে রাজনৈতিক সংকটের আশঙ্কা তৈরি হবে।তিনি বলেন, ‘এখন জাতীয় নির্বাচন ও গণভোট আলাদা সময়ে করার পরিস্থিতি নেই; বিলম্ব হলে আরো ঘোলাটে অবস্থা তৈরি হবে।’








মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত