ঢাকা, ২১ মার্চ, ২০২৬ || ৬ চৈত্র ১৪৩২
Breaking:
দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর        আগামীকাল পবিত্র ঈদুল ফিতর     
২৬৮

জাতীয়তাবাদী রাজনীতি ধারণ করতে পারলেই দেশ রক্ষা পাবে : দুদু

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১১ মার্চ ২০২৫  

জাতীয়তাবাদী রাজনীতি ধারণ করতে পারলেই দেশ রক্ষা পাবে : দুদু

জাতীয়তাবাদী রাজনীতি ধারণ করতে পারলেই দেশ রক্ষা পাবে : দুদু


জাতীয়তাবাদ ও জিয়াউর রহমানের রাজনীতি ধারণ করতে পারলে বাংলাদেশ ও দেশের স্বাধীনতা রক্ষা পাবে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘জাতীয়তাবাদী রাজনীতিকে ধারণ করতে হলে, যারা এই রাজনীতির রূপপ্রকল্পের প্রবক্তা, তাদের স্মরণ রাখতে হবে।’

মঙ্গলবার (১১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মশিউর রহমান যাদু মিয়ার ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। সভা আয়োজন করে মশিউর রহমান যাদু মিয়া মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু বলেন, ‘যাদু ভাইকে অবহেলা করা মানে, গণতান্ত্রিক আন্দোলনকে অবহেলা করা, গণতান্ত্রিক রাজনীতি ও স্বাধীনতাকে অবহেলা করা। কারণ তিনি আজন্ম মানুষের অধিকার নিয়ে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কাজ করেছেন। তিনি বিএনপি প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা পালন করেছেন।’

ছাত্রদলের সাবেক এই নেতা বলেন, ‘যাদু ভাই যখন নেতা ছিলেন, আমরা তখন ছাত্র ছিলাম।তার মতো বক্তা শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার মধ্যে খুব কমই ছিল। তিনি বর্ণাঢ্য ব্যক্তিত্বের মানুষ ছিলেন। যাদু ভাই শেষ জীবনে যে পথ অলংকার করেছিলেন। তিনি বেঁচে থাকলে দেশের রাজনীতিতে অন্য ইতিহাস তৈরি হতো।
 

যাদু মিয়ার জন্যই শহীদ জিয়া দেশকে এগিয়ে নিতে পেরেছেন জানিয়ে তিনি বলেন, ‘মশিউর রহমান যাদু মিয়া আমাদের মধ্যে না থাকলেও তিনি বাংলাদেশের জন্য যা দিয়ে গেছেন, শহীদ জিয়াউর রহমান উনার কারণে দেশকে আরো বেশি এগিয়ে নিতে পেরেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং যাদু ভাইদের রাজনীতি আমাদের ধারণ করতে হবে। ধারণ করতে পারলে ফ্যাসিবাদকে আমরা উৎখাত করতে পারব। বিদেশি শক্তির আগ্রাসন থেকে দেশকে রক্ষা করতে পারব।’

আলোচনাসভায় আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলী সদস্য আব্দুস সালাম, মশিউর রহমান যাদু মিয়ার মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি জিয়াউল হক মিনু, সাধারণ সম্পাদক ন্যান্সি রহমান প্রমুখ।








মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত