ঢাকা, ২০ মার্চ, ২০২৬ || ৬ চৈত্র ১৪৩২
Breaking:
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী        তেল-গ্যাসের অস্থিরতায় এবার ইরানে মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা        তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদির চিঠি     
২২১

খালেদা জিয়ার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২১ জুন ২০২৫  

খালেদা জিয়ার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

খালেদা জিয়ার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আখিম ট্রোসটার ও তার সহধর্মিণী।

শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় খালেদা জিয়া ছাড়াও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বিদায়ী জার্মান রাষ্ট্রদূত আধা ঘণ্টার মতো ফিরোজায় ছিলেন।
জার্মান রাষ্ট্রদূত ম্যাডামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।







মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত