ঢাকা, ০২ ফেব্রুয়ারি, ২০২৬ || ২০ মাঘ ১৪৩২
Breaking:
ফেব্রুয়ারিতে যে ২ দিন বন্ধ থাকবে ব্যাংক      ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনে গুরুত্বারোপ সেনাপ্রধানের        যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে বিভাজন করতে চায় : সালাহউদ্দিন        সিইসির সঙ্গে বৈঠক ভোটার মাইগ্রেশন অস্বাভাবিক : নজরুল ইসলাম     
২৪৯

কোনোভাবেই পিআর পদ্ধতি চায় না বিএনপি

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৫  

কোনোভাবেই পিআর পদ্ধতি চায় না বিএনপি

কোনোভাবেই পিআর পদ্ধতি চায় না বিএনপি


বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, কোনোভাবেই পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেটিভ) পদ্ধতি চায় না বিএনপি। দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট নিয়ে দলগুলোর ঐকমত্য হয়নি।

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে এ কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমেদ বলেন, আজ ঐকমত্য কমিশনে তিনটি বিষয় ছিল, তার মধ্যে দুটি নিয়ে আলোচনা হয়েছে। প্রথম হচ্ছে দ্বি-কক্ষবিশিষ্ট পার্লামেন্টের উচ্চকক্ষ নিয়ে আলোচনা হয়েছে।

দ্বি-কক্ষবিশিষ্ট পার্লামেন্ট নিয়ে অধিকাংশ দল একমত থাকলেও এর গঠন ও কীভাবে ভূমিকা রাখবে সেটি নিয়ে বিতর্ক হয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে বিএনপির বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, আমরা আমাদের আগের জায়গায়ই রয়েছি। ৩১ দফার ভিত্তিতেই দ্বি-কক্ষবিশিষ্ট পার্লামেন্টের জন্য প্রস্তাব করেছিলাম, যেখানে দেশের বিভিন্ন সেক্টরের বিশিষ্টজন এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিফলন থাকবে।

বিএনপি মনে করে সেই উচ্চকক্ষ হবে ১০০ আসন বিশিষ্ট বলে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমেদ। ব্যাপক আলাপ-আলোচনার পর অনেক দলই ঐকমত্যে আসেনি। এমনকি কিছু দল দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রয়োজনীয়তা আছে বলেও মনে করে না বলে জানান বিএনপির এ নেতা।







মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত