ঢাকা, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ || ৩ ফাল্গুন ১৪৩২
Breaking:
নিউইয়র্কে করোনা মহামারি তহবিল আত্মসাৎ, ৮ বাংলাদেশির দোষ স্বীকার      বিএনপি ভোট পেয়েছে ৪৯.৯৭%, জামায়াত ৩১.৭৬%, এনসিপি ৩.০৫%      পদত্যাগের গুঞ্জন নিয়ে আইজিপি বললেন ‘সংবাদ সত্য নয়’     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ধানমণ্ডি ৩২ থেকে ঢাবি শিক্ষকসহ আটক ২        মঙ্গলবার সকালে এমপি, বিকেলে মন্ত্রীদের শপথ : আইন উপদেষ্টা     
৫৫৫৩

মাসুম বাদল এর কবিতা-

`ওগো বৃষ্টি দেখা মেয়ে`

মাসুম বাদল

প্রকাশিত: ১১ জুন ২০১৪   আপডেট: ৩ জুলাই ২০১৪

মাসুম বাদল

মাসুম বাদল

বৃষ্টি এলে
আমাকে না ডেকেই
বসো গিয়ে-
রাতের নির্জন বারান্দায়
আমার মুখে যা শোননি
অথচ শুনতে চাও তুমি ব্যাকুল
বৃষ্টির গানে কি-বা কান্নায়
তুমি তার সবই শুনতে পাবে দেখো
গ্রিল গলিয়ে-
দু`হাতে তুলে নিয়ো বৃষ্টির জল
মোনাজাতের ভঙ্গিতে মেখে নিয়ো-
চোখে গালে আর ঠোঁটে শিশিরের মতো

 
তারপর
ঈষৎ ভেজা ঠোঁট যুগল
ছোঁয়াও এসে ঘুমন্ত আমার কপালে আর ঠোঁটে
দেখবে-
আমিও বৃষ্টি হবো, শ্যামল ধরনী আমার!

============================

শিল্প-সাহিত্য বিভাগের সর্বাধিক পঠিত