ঢাকা, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ || ৩ ফাল্গুন ১৪৩২
Breaking:
নিউইয়র্কে করোনা মহামারি তহবিল আত্মসাৎ, ৮ বাংলাদেশির দোষ স্বীকার      বিএনপি ভোট পেয়েছে ৪৯.৯৭%, জামায়াত ৩১.৭৬%, এনসিপি ৩.০৫%      পদত্যাগের গুঞ্জন নিয়ে আইজিপি বললেন ‘সংবাদ সত্য নয়’     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ধানমণ্ডি ৩২ থেকে ঢাবি শিক্ষকসহ আটক ২        মঙ্গলবার সকালে এমপি, বিকেলে মন্ত্রীদের শপথ : আইন উপদেষ্টা     
৪৬৩৩

অমিতাভ দাশ এর কবিতা

`অভিমান`

অমিতাভ দাশ

প্রকাশিত: ২৯ জুন ২০১৪   আপডেট: ১৭ জুলাই ২০১৪

কবি অমিতাভ দাশ ।

কবি অমিতাভ দাশ ।

বৃষ্টি এসে ধূয়ে নেয় সব অভিমান,
তবু ও কিছু গোঁয়ার যারা রক্তে ঢুকে গেছে
আবারো বৃষ্টি আনে, -- অকালে ভাসান
প্রতিমা মানসে পদ্ম কুঁড়ি ফুটিয়েছে

 
আকাশ মেঘলা কোন আনমনা ছোঁয়া
তীব্র অভিমান ফোঁটা ভোরের কমলে
কাঁচের ও জানলায় আঁকাবাঁকা নদী
নিস্ফলে বারবার লেখে একই নাম

 
শরণার্থী ভাবনা কিছু তবুও ভিজেছে
বৃষ্টিতে, নরম কোন প্রেমের কাঙাল
তাথৈ তাথৈ কোন অথই জোয়ার
নিবিড়আদরস্মৃতি উড়ছে হাওয়ায়

 
বৃষ্টি এসে ধূয়ে নেয় অভিমান, তবু
কিছু অভিমান কেন ভিজে জবুথবু
========================

 

শিল্প-সাহিত্য বিভাগের সর্বাধিক পঠিত