ঢাকা, ২০ মার্চ, ২০২৬ || ৬ চৈত্র ১৪৩২
Breaking:
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী        তেল-গ্যাসের অস্থিরতায় এবার ইরানে মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা        তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদির চিঠি     
২০৪

এবারের ছাত্রনেতাদের মতো বিতর্কিত কেউ হয়নি : এম এ আজিজ

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১০ জুন ২০২৫  

এবারের ছাত্রনেতাদের মতো বিতর্কিত কেউ হয়নি : এম এ আজিজ

এবারের ছাত্রনেতাদের মতো বিতর্কিত কেউ হয়নি : এম এ আজিজ


দ্য ফিন্যান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম এ আজিজ বলেছেন, ’৫২ থেকে ২৪ সাল পর্যন্ত সব আন্দোলনে ছাত্ররা অগ্রভাগে ছিল। কিন্তু এবারের ছাত্রনেতারা যতটা বিতর্কিত হয়েছে, আগের কোনো ছাত্রনেতা এত বিতর্কিত হননি। আমার পরিষ্কার বক্তব্য— এরা দেশের জন্য নিরাপদ নয়। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এম এ আজিজ বলেন, ছাত্ররা প্রতিটা মন্ত্রণালয়ে বসেছে, অনেক আগের হুজুরও এখন ছাত্র বনে গেছেন। ৪০০ কোটি টাকা নিয়ে গেছেন। ভিএইট কার (বিলাসবহুল গাড়ি) ছাড়া চলতে পারেন না। হেলিকপ্টার ছাড়া চলতে পারেন না।
ছয় দিনে কতবার হেলিকপ্টারে চড়েছে? সরকার পাল্টালে এগুলোর অডিট হবে না? তখন কী জবাব দেবে? 

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিস্ট সরকারের মতো এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করল কেন? আইনের মাধ্যমে কেন করল না? তাহলে তো এই সরকারও একই পথ অনুসরণ করল। 

গণজাগরণ মঞ্চ ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণজমায়েত প্রসঙ্গে তিনি বলেন, ওটাও সরকারি কনসার্ট ছিল, এটাও সরকারি কনসার্ট। বরং গণজাগরণ মঞ্চ এর চেয়ে বড় শক্তি ছিল। যদি জনগণের দাবির কথা বলেন, গণজাগরণ মঞ্চে ব্লগার ছিল, ছাত্রলীগ ছিল এবং যত বাম রাজনীতিবিদ সবাই ছিল।
তিনি আরো বলেন, আজকে এই গণহত্যার যদি বিচার হয় তাহলে ৭১-এর গণহত্যার বিচার হবে না কেন? মাহফুজ আলম তো ঠিক বলছিল— এটা তো ইসলামপন্থীদের আন্দোলন ছিল। এখানে শুধু হাসনাত আব্দুল্লাহকে সামনে রেখেছে। যেমনটা গণজাগরণ মঞ্চে ইমরান এইচ সরকারকে রাখা হয়েছিল। সে সময় কাদের মোল্লাকে ফাঁসি দিতে আইন বদলানো হয়েছিল, আর এখন আইন বদলে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন।









মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত