ঢাকা, ০৩ মার্চ, ২০২৬ || ১৮ ফাল্গুন ১৪৩২
Breaking:
মধ্যপ্রাচ্যে বাতিল ৩৪০০ ফ্লাইট, আটকে পড়েছেন তিন লাখ যাত্রী     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  জামায়াতকে ডেপুটি স্পিকার পদে নাম ঠিক করতে বলেছে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী        নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি     
২৮৯

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, জরুরি বৈঠক ডেকেছে আইএইএ

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২২ জুন ২০২৫  

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, জরুরি বৈঠক ডেকেছে আইএইএ

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, জরুরি বৈঠক ডেকেছে আইএইএ


ইরানে মার্কিন হামলার পর সোমবার জরুরি বৈঠক ডেকেছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আইএইএ। ইরানে সৃষ্ট জরুরি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই বৈঠক ডাকা হয়েছে বলে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার প্রধান এ তথ্য জানিয়েছেন। খবর : বিবিসি বাংলা

এদিকে ইরানের পারমাণবিক সংস্থার প্রধান মোহাম্মদ ইসলাম আইএইএকে চিঠি লিখে জানিয়েছেন, তেহরান চায় যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে তদন্ত হোক এবং একই সঙ্গে তারা আইএইএর কাছে যুক্তরাষ্ট্রের এই হামলার নিন্দা জানানোরও দাবি জানানো হয় বলেও ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
এর আগে আইএইএ এ নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালালেও আশপাশের এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধির কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, রবিবার সকালে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে। এসব স্থাপনার মধ্যে রয়েছে ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহান।

 
আরও পড়ুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত