ঢাকা, ১৮ মার্চ, ২০২৬ || ৪ চৈত্র ১৪৩২
Breaking:
পরাজিত প্রার্থীদের দায়িত্ব দিয়ে কোটার পক্ষে অবস্থান নিচ্ছে সরকার : জামায়াত      মঙ্গলবার ইরানের ১০ ব্যালিস্টিক মিসাইল-৪৫ ড্রোন ভূপাতিত করার দাবি আমিরাতের      কোথাও যানজট নেই, এবারের ঈদযাত্রা হবে স্বস্তির: সড়ক পরিবহন মন্ত্রী     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার     
১৭৯

আসুন, দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি : তারেক রহমান

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫  

আসুন, দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি : তারেক রহমান

আসুন, দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি : তারেক রহমান

দেশকে নতুন করে গড়ে তুলতে সবাইকে আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে দীর্ঘ ১৭ বছর পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে জনগণের উদ্দেশে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ‘যার যেটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি।’

বিকেল সাড়ে ৩টার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান তিনি।
দলীয় কার্যালয়ে তারেক রহমানের আগমন উপলক্ষে সেখানে নেতাকর্মীরা ভিড় করেছেন।

তারেক রহমানকে স্বাগত জানিয়ে নানা স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। দীর্ঘদিন পর তারেক রহমানের কেন্দ্রীয় কার্যালয়ে আগমন ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে। পুরো এলাকাজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।








মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত