ঢাকা, ২১ মার্চ, ২০২৬ || ৭ চৈত্র ১৪৩২
Breaking:
রাজধানীসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর     
৩০২

আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে, জানালেন কর্নেল অলি

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৪  

আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে, জানালেন কর্নেল অলি

আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে, জানালেন কর্নেল অলি


ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে বলে দাবি করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ। তিনি বলেন, ‘আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে, কে সংগঠিত করছে, কে দায়িত্ব নিয়েছে, কোথায়, কখন এবং কোন বাসায় তিনি আছেন সে তথ্য আমার কাছে আছে।’

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর মগবাজার এলডিপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অলি আহমদ বলেন, ‘আমরা যদি মনে করি স্বৈরাচারীরা বসে আছে, এটা সঠিক নয়।স্বৈরাচারদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্তর পুলিশ এবং প্রশাসনে বসে আছে। এখনো স্বৈরাচারের দোসররা বিভিন্ন প্রতিষ্ঠানে স্ব অবস্থানে রয়েছে। আমি ড. ইউনূসকে বলব আর কালবিলম্ব না করে স্বৈরাচারের দোসরদের চিহ্নিত করুন। তাদের বদলি কোনো সমাধান নয়।চাকরি থেকে বাদ দিতে হবে।’

দুর্নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের দোসরদের কাছেও কোটি কোটি টাকা আছে। এটা শেখ হাসিনা নিজেও বলেছেন, তার পিয়নের কাছে ৪০০ কোটি টাকা রয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকে অংশ না নিয়ে ফিরে যাওয়ার প্রসঙ্গে অলি বলেন, ‘যেকোনো কারণেই হোক আমরা সেখানে উপস্থিত থাকতে পারিনি।

যার জন্য সরকারের একজন উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন, আগামীতে এ ধরনের ঘটনা ঘটবে না। সুতরাং এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না।’

 

 

মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত